জাহাজ রপ্তানিকারক দেশের কাতারে নাম লেখাল বাংলাদেশ
আনন্দ শিপইয়ার্ডের নির্মিত 'স্টেলা ম্যারিস' নামের একটি জাহাজ ডেনমার্কের স্টেলা শিপিং এর কাছে হস্তান্তরের মাধ্যমে বৃহস্পতিবার জাহাজ রপ্তানিকারক দেশের কাতারে নাম লেখাল বাংলাদেশ। নারায়ণগঞ্জের সোনাগাঁও মেঘনাঘাটে আনন্দ শিপইয়ার্ডে জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, "এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। এর মধ্য দিয়ে এক অমিত সম্ভাবনার দ্বার উন্মোচিত হল। বিশ্ব বাজারে জাহাজ রপ্তানির মধ্য দিয়ে রপ্তানি বহুমূখীকরণের একটি নতুন উদাহরণ তৈরি হল।"
