ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বাজেট বিভিন্ন খাতের উদ্যোক্তাদের জন্য উৎসাহব্যঞ্জক হওয়া উচিত বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ। তার মতে, উদ্যোক্তাদের কাজ করার ক্ষেত্রে বাধা অপসারণ করাই বাজেটের মূল লক্ষ্য হওয়া উচিত। পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অবকাঠামো উন্নয়নে জোর দেওয়ার গুরুত্ব দিচ্ছেন তিনি।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক প্রাক বাজেট সেমিনারে অধ্যাপক এমাজউদ্দীন বলেন, "উদ্যোক্তাদের কাজ করার ক্ষেত্রে যেসব বাধা রয়েছে তা অপসারণ করাই আগামী বাজেটের মূল লক্ষ্য হওয়া উচিত। দ্বিতীয়ত গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অবকাঠামো উন্নয়নেও জোর দিতে হবে।"
ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) আয়োজিত ওই সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এমাজউদ্দীন বলেন, "বাংলাদেশ দরিদ্র নয়; এখনাকার মানুষ বিশেষ করে নীতি নির্ধারকরাই দরিদ্র। তারা জানে না, কোন জায়গায় কতটুকু হস্তক্ষেপ করলে উন্নয়ন করা যায়।"
শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর ব্যাপারে বাজেটের মাধ্যমে পদক্ষেপ নেওয়া নেওয়া যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে মুল প্রবন্ধে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আইয়ুবুর রহমান ভূইয়া।
এতে আগামী বাজেটে দারিদ্র্য বিমোচনের জন্য মধ্য ও দীর্ঘমেয়াদি নির্দেশনা রাখার সুপারিশ করা হয়। এর পাশাপাশি কৃষিখাতে আরও ভর্তুকি বাড়ানোর প্রস্তাব দিয়ে বলা হয়, রপ্তানিবান্ধব প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানির ওপর শুল্ক শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে এবং ক্ষুদ্র ও মধ্য উদ্যোক্তা ও শিল্প প্রতিষ্ঠানের জন্য ঋণের সুদ কমাতে হবে।
কর্পোরেট করের হার ৪০ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশে আনারও সুপারিশ করেন অধ্যাপক আইয়ুবুর রহমান। এছাড়া পল্লী উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বরাদ্দ বেশি রাখারও সুপারিশ করেন তিনি।
আইবিডব্লিউএফের সহসভাপতি নাজির আহমেদের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইবিডব্লিউএফের মহাসচিব হারুন
bdnews24