২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটনীতি পরিবর্তনের পরামর্শ দিলেন মোজাফফর আহমদ

দেশের পাট শিল্পকে বাঁচাতে পাটনীতি পরিবর্তন করে এই খাতের আধুনিকায়নের পরামর্শ দিয়েছেন অধ্যাপক মোজাফফর আহমদ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে 'তিন কোটি মানুষের জীবিকা রক্ষায় কেমন পাটনীতি চাই' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2008, 04:13 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের পাট শিল্পকে বাঁচাতে পাটনীতি পরিবর্তন করে এই খাতের আধুনিকায়নের পরামর্শ দিয়েছেন অধ্যাপক মোজাফফর আহমদ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে 'তিন কোটি মানুষের জীবিকা রক্ষায় কেমন পাটনীতি চাই' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বলেন, "বাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর পাট শিক্ষা পদ্ধতি অনেক পুরনো। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে এ শিক্ষার আধুনিকায়ন প্রয়োজন। এছাড়া পাটজাত পণ্যের বহুমূখীকরণও দরকার।" পাট শিল্পের সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, "এখনো পুরানো পদ্ধতিতেই পাট বাজারজাত করা হয়। এটাকে সময়োপযোগী করতে হবে। পাট শিল্পের ব্যবস্থাপনাতেও সমস্যা রয়েছে। এছাড়া বীজের দু