২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য গবেষণা প্রতিষ্ঠান বিএফটিআই-র নতুন যাত্রা

নতুনভাবে যাত্রা শুরু করেছে সরকারি ও বেসরকারি প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত বাণিজ্য বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই)। এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এ তসলিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2008, 04:57 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুনভাবে যাত্রা শুরু করেছে সরকারি ও বেসরকারি প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত বাণিজ্য বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই)। এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এ তসলিম। ২০০৩ সালের শেষ দিকে যাত্রা শুরু করে বিএফটিআই। মঙ্গলবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে বিএফটিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের চেয়ারম্যান বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান এসব তথ্য জানান। এর আগে তার সভাপতিত্বে বিএফটিআই-এর পরিচালনা পর্ষদের ২২তম সভা হয়। হোসেন জিল্লুর বলেন, "বিশ্বায়নের এই যুগে গবেষণালব্ধ তথ্য ছাড়া আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করে টিকে থাকা সম্ভব নয়। এ বিষয়টি বিবেচনায় রেখেই আমরা বিএফটিআইকে নতুনভাবে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছি। আশা করছি এই প্রতিষ্ঠানটি গবেষণালব্ধ তথ্য সরবরাহ করে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও উপকৃত করবে।" সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএফটিআই-এর ভাইস চেয়ারম্যান বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ, পরিচালনা পর্ষদের সদস্য বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক, বাণিজ্য বিশেষজ্ঞ মোস্তফা আবেদ খান, বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ ও বাংলাদেশ বস্ত্র মিল মালিক সমিতির (বিটিএম) সভাপতি আবদুল হাই সরকার উপস্থিত ছিলেন। হোসেন জিল্লুর জানান, প্রতিষ্ঠানটির গবেষণা কাজে সহায়তার জন্য ইউরোপীয় কমিশন ৭৫ লাখ ইউরো দেবে। সরকার দেবে ৭ লাখ ইউরো। এম এ তসলিম প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নেওয়ায় এবং মোস্তফা আবেদ খান এর সঙ্গে সম্পৃক্ত হওয়ায় বিএফটিআই-র গবেষণা কাজের ক্ষমতা অনেক বাড়বে বলে হোসেন জিল্লুর জানান। এম এ তসলিম বলেন, "দেশের বাণিজ্য বাড়াতে সরকার ও বেসরকারি খাতের মধ্যে যাতে সেতুবন্ধন রচনা হয়, এক সঙ্গে কাজ করতে পারে