২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ মাসের মধ্যে সুদের হার না কমালে ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা

আগামী দুই মাসের মধ্যে ব্যাংক ঋণের সুদের হার কমিয়ে যৌক্তিক পর্যায়ে নামিয়ে না আনলে ব্যাংকগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই নিয়ম না মানলে ব্যাংকগুলোর নতুন শাখা খোলার ক্ষেত্রে লাইসেন্স দেওয়া হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2008, 08:31 AM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আগামী দুই মাসের মধ্যে ব্যাংক ঋণের সুদের হার কমিয়ে যৌক্তিক পর্যায়ে নামিয়ে না আনলে ব্যাংকগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই নিয়ম না মানলে ব্যাংকগুলোর নতুন শাখা খোলার ক্ষেত্রে লাইসেন্স দেওয়া হবে না। মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এর আগে শনিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, "আমরা সুদের হার কমাতে ব্যাংকগুলোকে এখনই বলতে পারি না। এ বিষয়ে ব্যাংক মালিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি, তারা যথাযথ পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সহমত জানিয়েছেন।" ডেপুটি গভর্নর বলেন, "বেশ কিছুদিন ধরে ব্যাংক ঋণের সুদের হার ও বিভিন্ন চার্জ কমানোর ব্যাপারে বেসরকারি ব্যাংক মালিক ও নির্বাহীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে কেন্দ্রীয় ব্যাংক। তারা তিন মাসের মধ্যে আমানতের সুদের হার না কমিয়ে ব্যাংক ঋণের সুদের হার কমিয়ে