২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন নামে কার্যক্রম শুরুর অনুমতি পেল ওরিয়েন্টাল ব্যাংক

নতুন নাম ও ব্যবস্থাপনায় কার্যক্রম শুরুর অনুমতি পেয়েছে বেসরকারি ওরিয়েন্টাল ব্যাংক লিমিটেড। এখন থেকে ব্যাংকটির কার্যক্রম পরিচালিত হবে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের নামে। ব্যাংকটির ৫০ দশমিক ১০ শতাংশ শেয়ার কিনে নিয়েছে সুইজারল্যান্ডে নিবন্ধিত মালয়েশিয়াভিত্তিক প্রতিষ্ঠান আইসিবি ফিন্যানন্সিয়াল গ্র"প।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2008, 02:31 PM

Updated : 26 Aug 2022, 01:48 PM

ঢাকা, ৫ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন নাম ও ব্যবস্থাপনায় কার্যক্রম শুরুর অনুমতি পেয়েছে বেসরকারি ওরিয়েন্টাল ব্যাংক লিমিটেড। এখন থেকে ব্যাংকটির কার্যক্রম পরিচালিত হবে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের নামে। ব্যাংকটির ৫০ দশমিক ১০ শতাংশ শেয়ার কিনে নিয়েছে সুইজারল্যান্ডে নিবন্ধিত মালয়েশিয়াভিত্তিক প্রতিষ্ঠান আইসিবি ফিন্যানন্সিয়াল গ্র"প। বাংলাদেশ ব্যাংক সোমবার ওরিয়েন্টাল ব্যাংকের কার্যক্রম শুরুর অনুমতিদান সংক্রান্ত এক সার্কুলার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর এর আওতায় জারি করা স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। ৫ মে থেকে এটি কার্যকর হবে। আইসিবি ৫০ দশমিক ১০ শতাংশ শেয়ার কিনে নেওয়ার পর ব্যাংকটির আরও ৪৯ দশমিক ৯০ শতাংশ শেয়ার রয়েছে। এর মধ্যে প্রায় তিনশ কোটি টাকার মালিকানা দেওয়া হবে ব্যাংকের আমানতকারীদের। বাকি প্রায় ৫১ কোটি টাকার শেয়ারের ৮৭ শতাংশ মালিকানা কেন্দ্রীয় ব্যাংকের জিম্মায় রয়েছে। ব্যাংকটির ৫১ কোটি টাকার বাকি ১৩ শতাংশ শেয়ারের চার শতাংশের বেশি রয়েছে সরকার ও দেশের একমাত্র বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি (ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ) এর হাতে। বাকি ৯ শতাংশের মতো শেয়ার আছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকসহ সাধারণ বিনিেেয়াগকারীদের কাছে। গত ১৪ ফেব্র"য়ারি বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান আইসিবি ফিন্যানন্সিয়াল গ্র"পকে ওরিয়েন্টাল ব্যাংকের ৫০ দশমিক ১০ শতাংশ শেয়ার কেনার অনুমতি দেয়। আইসিবি এ জন্য প্রায় ৩৫১ কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকে জমা দিয়েছে। আর্থিক সঙ্কটে থাকা ওরিয়েন্টাল ব্যাংক বিক্রির জন্য গত ৪ ফেব্র"য়ারি দরপত্র খোলা হয়। দরপত্রে ব্যাংকের ৫০ দশমিক ১০ শতাংশ শেয়ার কিনতে ৩৫১ কোটি টাকা দিতে চেয়েছিল আইসিবি। অন্যদিকে দ্বিতীয় দরদাতা স্থানীয় প্রতিষ্ঠান ডমেস্টিক ইনভেস্টরস কনসোর্টিয়াম, বাংলাদেশ ২৫১ কোটি টাকার প্রস্তাব দেয়। ওরিয়েন্টাল ব্যাংকের ৫০ দশমিক ১০ শতাংশ শেয়ার বিক্রি করতে কেন্দ্রীয় ব্যাংক ২০০৭ সালের ২ আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং ন্যূনতম দাম ধরা হয় ৩৫০ কোটি টাকা। ওই বছর ২৩ সেপ্টেম্বর ব্যাংকটি কিনতে মোট ছয়টি প্রতিষ্ঠান আবেদন করে। কিন্তু শেষ পর্যন্ত এ দুটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। গত বছরের ১২ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক এই দরপত্র আহ্বান করে। আর্থিক অনিয়মের কারণে ২০০৬ সালের ১৯ জুন ওরিয়েন্টাল ব্যাংক অধিগ্রহণ করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম চালানোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তাকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ঐ সময় ব্যাংকটির ব্যবসায়িক কার্যক্রম স্থগিত করা হয়। এর পর ২০০৬ সালের ৬ আগস্ট কেন্দ্রীয় ব্যাংক ওরিয়েন্টাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে অপসারণ ও পরিচালনা পর্ষদের কার্যক্রম স্থগিত করে। ১৯৮৭ সালের ২০ মে আল বারাকা ব্যাংক বাংলাদেশ লিমিটেড নামে ব্যাংকটির কার্যক্রম শুরু হয়। পরে এর নাম ওরিয়েন্টাল ব্যাংক লিমিটেড করা হয়। এখন নতুন ব্যবস্থাপনায় ব্যাংটি পরিচালিত হবে আইসবি ইসলামিক ব্যাংক নামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এমএইচবি/২০২৮ ঘ.