২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইডিএফ ফান্ডের ঋণ সময়মতো শোধ করতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

বাংলাদেশ ব্যাংকের রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে নেওয়া ঋণ সময়মতো পরিশোধ করছে না ব্যাংকগুলো। এর প্ররিপ্রেক্ষিতে ঋণ পরিশোধের সময়সীমা মেনে চলতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2008, 04:08 PM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংকের রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে নেওয়া ঋণ সময়মতো পরিশোধ করছে না ব্যাংকগুলো। এর প্ররিপ্রেক্ষিতে ঋণ পরিশোধের সময়সীমা মেনে চলতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বলেছে, নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ বা এ বিষয়ে অগ্রীম তথ্য কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগকে জানানো না হলে ঋণের মেয়াদপূতির পরবর্তী কার্যদিবসে কেন্দ্রীয় ব্যাংকে থাকা ব্যাংকগুলোর এফসি ক্লিয়ারিং (ফরেন কারেন্সি ক্লিয়ারিং) হিসাব থেকে সুদাসলে অর্থ আদায় করা হবে। ৪ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর করবে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ফোরেক্স রিজার্ভ ও ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়, ইডিএফ ফান্ডের আওতায় নেওয়া ঋণ সুদাসলে ১৮০ দিন এবং ক্ষেত্র বিশেষে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিয়ে সর্বোচ্চ ২৭০ দিনের মধ্যে ফেরত বা সমন্বয়ের নির্দেশনা রয়েছে। কিন্তু স