ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বর্তমান পরিস্থিতিতে শুধু মুনাফার কথা না ভেবে সুবিধাবঞ্চিত গরিব মানুষের জন্য কাজ করতে ব্যাংকসহ বড় শিল্প প্রতিষ্ঠানকে আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ।
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংকার্স ফোরাম আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
গভর্নর বলেন, "ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ বড় বড় শিল্প প্রতিষ্ঠানকে (করপোরেট হাউজ) এখন তাদের কর্মকাণ্ড এমনভাবে চালাতে হবে, যাতে দেশের হতদরিদ্র্য মানুষের উপকার হয়। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই তাদেরকে এ দায়িত্ব পালন করতে হবে।"
স
bdnews24