ফারুক ইকবাল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রাম ব্যুরো প্রধান
চট্টগ্রাম, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্মাণকাজের অন্যতম প্রধান উপাদান রডের বাজারে চলছে এক চরম বিশৃঙ্খলা। অস্থিতিশীলতা রোধ করতে সরকার সম্প্রতি যে বাজারমূল্য বেঁধে দিয়েছে প্রায় কেউই সে দামে রড বিক্রি করছেন না। কারণ হিসেবে ব্যবসায়ীরা দেখাচ্ছেন আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধি আর স্থানীয় বাজারে সরবরাহে টান পড়ার মতো বিভিন্ন যুক্তি।
অন্যদিকে জাহাজ আমদানিকারকদের বিরুদ্ধে অভিযোগ,বাজারকে জিম্মি করার উদ্দেশে পরিকল্পিতভাবে জাহাজ না কাটার। নানাপক্ষের এসব যুক্তি আর অভিযোগে সত্যমিথ্যা যতটুকু থাকুক, বাস্তবতা হচ্ছে রডের উৎপাদন ও বেচাকেনা নেমে এসেছে অর্ধেকেরও নিচে। নির্মাণব্যয়ের ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাচ্ছেন এ শিল্পের সঙ্গে জড়িতরা আর বিভিন্ন স্তরের শ্রমিকরা হয়ে পড়ছে র্র্কমহীন।
দাম অস্বাভাবিক হারে বাড়তে থাকায় তা নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার স
bdnews24