২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বাজেটের জন্য এফবিসিসিআই এর ৫৭৪ দফা সুপারিশ

ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) আসন্ন বাজেটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ, করের হার কমিয়ে এর আওতা বৃদ্ধি এবং করমুক্ত আয়ের সীমা দেড় লাখ টাকা থেকে বাড়িয়ে আড়াই লাখ টাকা করাসহ মোট ৫৭৪ দফা সুপারিশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2008, 02:08 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) আসন্ন বাজেটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ, করের হার কমিয়ে এর আওতা বৃদ্ধি এবং করমুক্ত আয়ের সীমা দেড় লাখ টাকা থেকে বাড়িয়ে আড়াই লাখ টাকা করাসহ মোট ৫৭৪ দফা সুপারিশ করেছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে "জাতীয় খাদ্য নিরাপত্তা কাউন্সিল" গঠনেরও প্রস্তাব করেছে সংগঠনটি। বৃহষ্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ২৯তম সভায় এফবিসিসিআই সভাপতি আনিসুল হক এ সব সুপারিশ করেন। এ সময় অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম ও এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ, দেশের বিভিন্ন চেম্বার, বাণিজ্যিক অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ এবং এনবিআর ও অর্থ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এফবিসিসিআই-এর সুপারিশে আয়কর সংক্রান্ত সুপারিশ রয়েছে ১৪১টি। মূল্য সংযোজন কর (ভ্যাট) সংক্রান্ত সুপারিশের সংখ্যা ১১৩টি এবং আমদানি শুল্ক সংক্রান্ত প্রস্তাবের সংখ্যা ৩২৪টি। আয়কর সংক্রান্ত সুপারিশে করের হার কমিয়ে করের আওতা বাড়ানোর পক্ষে যুক্তি দিয়ে আনিসুল হক বলেন, "কর প্রদানে সক্ষম জনসংখ্যার তুলনায় বর্তমানে দেশে করদাতার সংখ্যা অত্যন্ত নগন্য। সরকার করের হার কমিয়ে এর আওতা স