২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহ শেষে পুঁজিবাজারে লেনদেন বাড়লেও কমেছে সূচক

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ঢাকার পুঁজিবাজারে লেনদেন বাড়লেও সূচক কিছুটা পড়ে গেছে। উত্তরা ব্যাংকের শেয়ারের অভিহিত মূল্য পুনর্নির্ধারণ করায় ও বিনিয়োগকারীদের মাঝে মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় এদিন লেনদেন বাড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2008, 12:46 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ঢাকার পুঁজিবাজারে লেনদেন বাড়লেও সূচক কিছুটা পড়ে গেছে। উত্তরা ব্যাংকের শেয়ারের অভিহিত মূল্য পুনর্নির্ধারণ করায় ও বিনিয়োগকারীদের মাঝে মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় এদিন লেনদেন বাড়ে। দিন শেষে ওষুধ, ব্যাংক, বিদ্যুৎ, তেল, চামড়া শিল্প ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেনে মিশ্রভাব ছিল। মধ্যস্ততাকারী প্রতিষ্ঠান প্রাইম সিকিউরিটিজের এক কর্মকর্তা জানান, বাজারে প্রতিটি খাতের শেয়ার লেনদেন ছিল। বিনিয়োগকারীরা শুধু নির্দিষ্ট খাতের পেছনে ছোটেনি এদিন।" দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৪৯ দশমিক ৪০ পয়েন্ট বা এক দশমিক ৫৮ শতাংশ কমে তিন হাজার ৭১ দশমিক ১১ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৩৩ দশমিক ৭৯ পয়েন্ট বা এক দশমিক ২৮ শতাংশ কমে হয়েছে দুই হাজার ৫৮৮ দশমিক ৮৪ পয়েন্ট। ডিএসই- ২০ ব্লুচিপ শেয়ার সূচক ৩ দশমিক ৩২ পয়েন্ট বা দশমিক ১৪ শতাংশ বেড়ে দুই হাজার ৩৮৩ দশমিক ৫০ পয়েন্ট হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেনের পরিমাণ বুধবারের ৩২৬ কোটি থেকে বেড়ে ৪০০ কোটি টাকায় পৌঁছায়। শেয়ার লেনদেন হয়েছে মোট ৩ কোটি ১৯ লাখ ৫১ হাজার ১৭৪টি। ডিএসইতে ১৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত ছিল নয়টির দাম। সপ্তাহের শেষ দিনের বাজারে লেনদেনের তালিকার শীর্ষে থাকা এসিআই এর শেয়ারের দাম ১১ দশমিক ৯০ শতাংশ বেড়ে ২৬০ টাকা হয়। দ্বিতীয় স্থানে থাকা অ্যাপেক্স অ্যাডেলচি ফুটওয়্যারের শেয়ারের দাম ২২ দশমিক ১৪ শতাংশ বেড়ে হয় চার হাজার ৬১৭ টাকা। এবি ব্যাংকও আগের দিনের হোচট খানিকটা কাটিয়ে ওঠে। ব্যাংকটির শেয়ার এক দশমিক ১০ শতাংশ বেড়ে হয়েছে তিন হাজার ৫৯১ টাকা ৫০ পয়সা। তবে ওষুধ কোম্পানির মধ্যে স্কয়ার ফার্মার শেয়ারের দাম দশমিক ৪৯ শতাংশ কমে চার হাজার ৫৫৪ টাকা হয়। শেয়ারের দাম পুনর্নির্ধারণ করায় ৪৫ দশমিক ৮৪ শতাংশ কমে উত্তরা ব্যাংকের শেয়ারের দাম তিন হাজার ১১৫ টাকা ৫০ পয়সায় দাঁড়ায়। লেনদেনের তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে ইউসিবিএল, ডেসকো ও আইএফআইসি ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে। কমেছে এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও কেয়া কসমেটিক্স এর শেয়ারের দাম। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫০ কোটি ৯৫ লাখ ৬০ হাজার টাকার ৬১ লাখ ৫ হাজার ৩২৩টি শেয়ার লেনদেন হয়। এ বাজারে সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৩৬ দশমিক ২৭ পয়েন্ট বা দশমিক ৪২ শতাংশ বেড়ে আট হাজার ৬২৭ দশমিক ৪০ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ১৮ দশমিক ৮২ পয়েন্ট বা দশমিক ৩৩ শতাংশ বেড়ে হয়েছে পাঁচ হাজার ৫৮৫ দশমিক ৬৫ পয়েন্ট। সিএসই- ৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৮৫ দশমিক ০৬ পয়েন্ট বা এক দশমিক ১৩ শতাংশ বেড়ে সাত হাজার ৫৫৬ দশমিক ২৯ পয়েন্ট হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এসএনডি/১৮৪৩ ঘ.