২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনিসুল হক এফবিসিসিআই সভাপতি নির্বাচিত

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সাবেক সভাপতি আনিসুল হক। প্রথম সহ-সভাপতি হয়েছেন টাঙ্গাইল চেম্বারের আবুল কাশেম আহমেদ এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্র্যাফ্ট অ্যান্ড গিফ্ট ওয়্যার এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের আবু আলম চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 12:52 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সাবেক সভাপতি আনিসুল হক। প্রথম সহ-সভাপতি হয়েছেন টাঙ্গাইল চেম্বারের আবুল কাশেম আহমেদ এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্র্যাফ্ট অ্যান্ড গিফ্ট ওয়্যার এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের আবু আলম চৌধুরী। বুধবার বিকেলে এফবিসিসিআই এর নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান আলী আশরাফ বিজয়ী তিনজনের নাম ঘোষণা করেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আনিসুল হকের প্রতিদ্বন্দ্বী এম এ রউফ চৌধুরী নিজেই সভাপতি হিসেবে আনিসুল হকের নাম প্রস্তাব করেন। এছাড়া, প্রথম সহ-সভাপতি পদে গোলাম দস্তগীর গাজী এবং সহ-সভাপতি পদে ওবায়দুর রহমান মনোনয়নপত্র জমা দিলেও পরে প্রত্যাহার করে নেন।" এফবিসিসিআই এর নতুন সভাপতি আনিসুল হক বলেন, "এবারের নির্বাচন থেকে দেশের রাজনীতিবিদরা শিক্ষা নিতে পারে। আমার প্রতিদ্বন্দ্বী রউফ চৌধুরী নিজেই আমার নাম প্রস্তাব করেছেন- এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।" তিনি বলেন, "দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এফবিসিসিআই এর অনেক দায়িত্ব রয়েছে। আমরা ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে এই দায়িত্ব সফলভাবে পালনের চেষ্টা করবো।" এম এ রউফ চৌধুরীও অর্থনৈতিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্র"তি দিয়েছেন। এর আগে সোমবার দিনভর ভোটগ্রহণের পর গণনাশেষে মঙ্গলবার ভোররাতে নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান আলী আশরাফ অ্যাসোসিয়েশন গ্র"পের ফল ঘোষণা করেন। এর কিছু আগে চেম্বার গ্র"পের ফল ঘোষণা করা হয়েছিল। চেম্বার গ্র"পের ১২ পরিচালকের মধ্যে ১১ জনই আনিসুল হকের প্যানেল থেকে নির্বাচিত হন। একজন নির্বাচিত হয়েছেন রউফ চৌধুরীর প্যানেল থেকে। অন্যদিকে অ্যাসোসিয়েশন গ্র"পের ১২ জন পরিচালকের মধ্যে আনিসুল হক প্যানেল থেকে বিজয়ী হয়েছেন আটজন। এর আগে চেম্বার ও অ্যাসোসিয়েশন্স গ্র"প থেকে সাতজন করে ১৪ জন পরিচালক মনোনীত হন। এই ৩৮ পরিচালক এফবিসিসিআইয়ের সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি ও একজন সহ-সভাপতি নির্বাচিত করেন। চেম্বার গ্র"পে আনিসুল হকের প্যানেল থেকে নির্বাচিতরা হলেন: গাজীপুর চেম্বারের গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, টাঙ্গাইল চেম্বারের আবুল কাশেম আহমেদ, বাংলাদেশ চেম্বারের রজ্জব শরীফ, যশোরের শামসুল আলম, কুষ্টিয়ার বিজয় কুমার কেজরিওয়াল, মানিকগঞ্জের মাহবুব ইসলাম রুনু, মুন্সিগঞ্জের কোহিনুর ইসলাম, কক্সবাজারের কামালউদ্দিন আহমেদ, জয়পুরহাটের আমিনুল বারী, লালমনিরহাটের সিরাজুল হক ও নওগাঁ চেম্বারের শামসুল হক। রউফ চৌধুরী প্যানেল থেকে একমাত্র বিজয়ী হয়েছেন নারায়ণগঞ্জ চেম্বারের বজলুর রহমান। আসোসিয়েশন গ্র"প থেকে আনিসুল হক প্যানেলের নির্বাচিতরা হলেন, বাংলাদেশ অ্যালুমিনিয়াম ম্যানুফ্যাকচারার্স আসোসিয়েশনের ওবাইদুর রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের শাফকাত হায়দার, বাংলাদেশ ড্রেস মেকার্স অ্যাসোসিয়েশনের মো. ফারুকুল ইসলাম শোভা, বাংলাদেশ ব্রেড বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির মো. জালাল উদ্দিন, বাংলাদেশ জুয়েলারি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের আনোয়ার হোসেন, বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস্ ইমপোটার্স এন্ড ডিলার্স আসোসিয়েশনের আব্দুল হক, বাংলাদেশ ক্রাফট এন্ড গিফটওয়্যার এক্সপোটার্স আসোসিয়েশনের আবু আলম চৌধুরী, বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট আসোসিয়েশনের মো. বেলায়েত হোসেন। রউফ চৌধুরীর পরিষদের নির্বাচিত পরিচালকরা হলেন, বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স আসোসিয়েশনের মো. জসিম উদ্দিন, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এম এ রউফ চৌধুরী, বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের মীর নিজাম উদ্দিন আহমেদ ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির দিদার আহমেদ। এফবিসিসিআই এর (২০০৭-০৯) দ্বিবার্ষিক পরিচালনা পরিষদের এই নির্বাচন সোমবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ফেডারেশন ভবনে অনুষ্ঠিত হয়। এ বছর অ্যাসোসিয়েশন গ্র"পে এক হাজার ২৩৫ জন ভোটারের মধ্যে এক হাজার ১৩৫ জন ভোট দেন। চেম্বার গ্র"পে ভোট দেন ৩১৬ জন ভোটারের মধ্যে ৩০৬ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/এসএনডি/এমএ/১৮৪৫ঘ.