ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হোটেল শেরাটনে আগামী ২০ মার্চ থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী মালয়েশীয় পণ্যমেলা 'শো-কেস মালয়েশিয়া- ২০০৮'।
জাতীয় প্রেসক্লাবে মঙ্গলবার বিকেলে আয়োজকরা এ তথ্য জানান।
মালয়েশীয় পণ্যমেলা যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ-মালয়শিয়া চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিএমসিসিআই), মালয়েশীয় হাইকমিশন, মালয়েশিয়া সাউথ-সাউথ অ্যাসোসিয়েশন, মালয়েশিয়ান ইন্টানেল ট্রেড ডেভলাপমেন্ট করপোরেশন ও মালয়েশিয়ার ইন্টারপ্রেনরস অ্যান্ড কো-অপারেটিভ ডেভলাপমেন্ট মিনিস্ট্রি।
সংবাদ ব্রিফিংয়ে মালয়েশিয়ার হাইকমিশনার দাতো আবদুল মালেক বিন আবদুল আজিজ বলেন, "মেলার মাধ্যমে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সর্ম্পক আরও শক্তিশালী হবে। মালয়েশিয়া বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ক্ষেত্র আরও স
bdnews24