চট্টগ্রাম, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমদানিকারকদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে বছরের পর বছর ধরে ঝুলে থাকা প্রায় ১২ হাজার মামলা আদালতের বাইরে মীমাংসার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম শুল্ক কর্তৃপক্ষ ও টাস্কফোর্স।
আমদানি করা কোন একটি চালানের শুল্কায়ন নিয়ে শুল্ক কর্মকর্তাদের সঙ্গে মতবিরোধ হলে আমদানিকারকরা আদালতের দ্বারস্থ হন। হাইকোর্টে রিট মামলা দায়ের করে তারা পণ্য খালাস নেন। পরবর্তীতে এসব মামলা বছরের পর বছর আদালতে বিচারাধীন থাকায় শুল্ক কর্তৃপক্ষের বিপুল পরিমাণ রাজস্ব বকেয়া থেকে যায়।
শুল্ক ও টাস্কফোর্স সূত্রে জানা গেছে, ১১ হাজার ৭১৭টি রিট মামলার কারণে আমদানিকারকদের কাছ থেকে শুল্ক কর্তৃপক্ষ প্রায় তের'শ কোটি টাকা আদায় করতে পারছে না। আটকে থাকা রাজস্বের পরিমাণও দিন দিন বাড়ছে। এসব মামলার অধিকাংশই করা হয়েছে ১৯৯০ সালের পরে।
এখন আদালতের বাইরে এসব মামলা নিষ্পতির উদ্যোগ নেওয়া হয়েছে। এই সমঝোতা উদ্যোগের ধারাবাহিকতায় রোববার আমদানিকারক, শুল্ক কর্তৃপক্ষ এবং টাস্কফোর্সের শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের সভা হয়েছে। এতে চিনি, লবণ, কস্টিক সোডায় রিট মামলার কারণে আটকে থাকা তিন'শ কোটি টাকা আদায় নিয়ে আলোচনা হয়। সোমবার ইনডেমনিটি বন্ডের বিপরীতে যন্ত্রপাতি আমদানিকারকদের সঙ্গে বৈঠক হয়। এতে পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা ১৭ কোটি টাকার মামলা নিষ্পত্তি করার ব্যাপারে সমঝোতা হয়েছে।
কাস্টমসের যুগ্ম কমিশনার (আমদানি) বেলাল হোসাইন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘ সময় ধরে বিপুল পরিমাণ রাজস্ব আটকে থাকায় স
bdnews24