২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের শুল্ক প্রত্যাহারের কথা বিবেচনা করবে সরকার

বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, চালের মতো অন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের বিষয়টি যদি 'দেশের জন্য ভালো হয়' তাহলে সরকার তা বিবেচনা করে দেখবে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে একটি বেসরকারি টিভি চ্যানেল এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2008, 07:25 AM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, চালের মতো অন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের বিষয়টি যদি 'দেশের জন্য ভালো হয়' তাহলে সরকার তা বিবেচনা করে দেখবে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে একটি বেসরকারি টিভি চ্যানেল এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা একথা বলেন। দামের উর্ধ্বগতির ফলে সরকার চালের শুল্ক প্রত্যাহারের যে চিন্তা করছে সেভাবে অন্য কোনো দ্রব্যের শুল্ক প্রত্যাহার করা হবে কিনা এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা আরো বলেন, "বাজারে সরবরাহ বৃদ্ধি এবং বাজার নিয়ন্ত্রণে সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। চালের ওপর থেকে শুল্ক প্রত্যাহার এরই একটি অংশ। নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের শুল্ক প্রত্যাহার করার বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে। যদি এটি দেশের জন্য ভালো হয় তবে সরকার সে বিষয়েও সিদ্ধান্ত নেবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এসকে/১৩১৮ঘ.