ঢাকা, মার্চ ১৬ (বিডিনউজ টোয়েন্টফোর ডটকম)- এশিয়ায় ২০০৭ সালে 'উদীয়মান তরুণ ব্যাংকার' পুস্কার পেয়েছেন ব্র্যাক আফগানিস্তান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সাইফুদ্দিন এম নাসের।
রোববার ব্র্যাক ব্যাংক লিমিটেড এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক কাইসার তামিজ আমিন স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এশিয়ান ব্যাংকার সংগঠনটি ২০০৭ সালে উদীয়মান তরুণ ব্যাংকার হিসাবে পুরস্কৃত করেছে ব্র্যাক আফগাস্তিান শাখার ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও সাইফুদ্দিন এম নাসেরকে। প্রথম বাংলাদেশী হিসেবে তিনিই এই সম্মানজনক পুরস্কার পেলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/১৮০৪ ঘ.
bdnews24