২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক বছরে আমদানি ব্যয় তিনগুণ বেড়েছে

খাদ্য আমদানি অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় গত এক বছরে সরকারের আমদানি ব্যয়ের পরিমাণ প্রায় তিনগুণ বেড়ে গেছে। গত জানুয়ারি ও ফেব্র"য়ারি মাসের আমদানি বিল বাবদ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) ৭৩ কোটি ৩২ লাখ ডলার পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে কখনো আকুকে এতো বেশি অর্থ দিতে হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2008, 05:18 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য আমদানি অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় গত এক বছরে সরকারের আমদানি ব্যয়ের পরিমাণ প্রায় তিনগুণ বেড়ে গেছে। গত জানুয়ারি ও ফেব্র"য়ারি মাসের আমদানি বিল বাবদ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) ৭৩ কোটি ৩২ লাখ ডলার পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে কখনো আকুকে এতো বেশি অর্থ দিতে হয়নি। আমদানি বিল মেটাতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৬০০ কোটি (৬ বিলিয়ন) ডলার থেকে ৫৩২ কোটি ডলারে নেমে এসেছে। ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, মূলত খাদ্য (চাল ও গম) আমদনি বৃদ্ধির কারণেই সরকারের আমদানি ব্যয় অস্বাভাবিক পরিমাণ বেড়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের বিশেষ গবেষণা সেলের তথ্য অনুয়ায়ী, গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৬০২ কোটি ডলারের বেশি। ওই দিনই আকুর দুই মাসের (জানুয়ারি-ফেব্র"য়ারি) আমদানি বিল বাবদ ৭৩ কোটি ৩২ লাখ ডলার পরিশোধ করা হয়। রোববার তা সমন্বয়ের পর রিজার্ভ দাঁড়ায় ৫৩২ কোটি ডলার। গবেষণা সেলের তথ্য অনুয়ায়ী, নভেম্বর-ডিসেম্বর মাসের আমদানি বিল বাবাদ কেন্দ্রীয় ব্যাংক আকুকে পরিশোধ করেছিল ৪৬ কোটি ডলার। সেপ্টেম্বর-অক্টোবর মেয়াদে পরিশোধ করা হয় ৪৮ কোটি ডলার। আর গত বছরের জানুয়ারি-ফেব্র"য়ারি সময়ে পরিশোধ করা হয়েছিল মাত্র ২৫ কোটি ডলার। এই হিসেবে এক বছরের ব্যবধানে আমদানি ব্যয় বেড়েছে প্রায় তিনগুণ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত বছর দুই দফা বন্যা ও ঘুর্ণিঝড়ে আউশ ও আমন ধানের ব্যাপক ক্ষতি হওয়ায় খাদ্য আমদানি বেড়ে গেছে। আর এ কারণে সা