ঢাকা, ফেব্র"য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ভোজ্যতেলের বিক্রয় দাম নির্ধারণ করে দিলেও তা মানছে না বিক্রেতারা। খুচরা বাজারগুলোতে দোকানদাররা তাদের মর্জিমাফিক দামেই বিক্রি করছে সয়াবিন তেল। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বাজার ঘুরে ক্রেতাদের দুর্ভোগের চিত্রই দেখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক প্রদীপ চৌধুরী ও মিন্টু চৌধুরী।
রাজধানীর মোহাম্মদপুর টাউল হল বাজারে তেল কিনতে আসা আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, "আমরা যারা তেল কিনছি তারা শুধু বেশি দামই দিচ্ছি না, ওজনেও প্রতারিত হচ্ছি। সরকার দাম নির্ধারণ করেছে কেজিতে, আর দোকানে বিক্রি করা হচ্ছে লিটারে। এ শুভঙ্করের ফাঁকি দেখার কেউ নেই।"
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে গিয়ে প্রদীপ চৌধুরী দেখতে পান, প্রতি লিটার খোলা সয়াবিন তেল (লুজ) বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকায়। এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের ৫০০ মিলিলিটারের বোতল ৬০ টাকা, ৯০০ মিলিলিটার ১১০ টাকা, দুই লিটার ২১৫ টাকা এবং ৫ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৫২০ থেকে ৫৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
বিডিআরের ন্যায্য মূল্যের দোকানগুলোতে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ৯২ টাকায়।
গত ২৫ ফেব্র"য়ারি সরকার খুচরা বাজারে প্রতি কেজি সয়াবিন তেলের দাম সর্বোচ্চ ১০৬ টাকা ৫০ পয়সা এবং পাম অয়েল ৯৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করে দিয়েছিল। একই সঙ্গে আমদানি ও পরিশোধন শেষে কারখানা থেকে বিক্রির জন্য প্রতি কেজি সয়াবিন তেলের দাম ১০৩ টাকা এবং পাম অয়েলের দাম ৯৬ টাকা নির্ধারণ করা হয়।
ওই দিন ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল
bdnews24