২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়লানীতি চূড়ান্ত করতে আরেকটি কমিটি হতে পারে: ড. তামিম

কয়লানীতি চূড়ান্ত করতে আরও একটি কমিটি করা হতে পারে। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. মোহাম্মদ তামিম বুধবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, জাতীয় স্বার্থকে বিবেচনায় রেখেই কয়লানীতি করতে হবে। পাশাপাশি কয়লা উত্তোলনের ক্ষেত্রে এলাকাবাসীর সঙ্গে আলোচনা এবং তাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছুর তথ্য সরবরাহ ও সম্পৃক্ত করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2008, 02:24 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়লানীতি চূড়ান্ত করতে আরও একটি কমিটি করা হতে পারে। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. মোহাম্মদ তামিম বুধবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, জাতীয় স্বার্থকে বিবেচনায় রেখেই কয়লানীতি করতে হবে। পাশাপাশি কয়লা উত্তোলনের ক্ষেত্রে এলাকাবাসীর সঙ্গে আলোচনা এবং তাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছুর তথ্য সরবরাহ ও সম্পৃক্ত করতে হবে। উত্তোলন পদ্ধতি কি হবে তা নির্ভর করে কারিগরি, পরিবেশগত, সামাজিক ও ভূতাত্ত্বিক পরিস্থিতির ওপর। ড. তামিম সিরডাপ মিলনায়তনে পাক্ষিক পত্রিকা 'পাওয়ার এন্ড এনার্জি' এবং ইউএনডিপির যৌথ আয়োজনে 'ডেভেলপমেন্ট অব বাংলাদেশস্ কোল স্ট্র্যাটেজি এন্ড মেথড' শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখছিলেন। "কয়লা নীতির মধ্যে রয়্যালটি, কর, মূল্য কোনটিই থাকতে পারে না"