২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে বিনিয়োগ করতে চায় রাশিয়া

বাংলাদেশের পাতাল রেলখাতে বিনিয়োগ ও কারিগরি সহায়তা দিতে চায় রাশিয়া। বুধবার বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত ড. গেন্নাদি ত্রতসেঙ্কো যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদেরের সঙ্গে তার কার্যালয়ে দেখা করে রাশিয়ার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2008, 10:32 AM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের পাতাল রেলখাতে বিনিয়োগ ও কারিগরি সহায়তা দিতে চায় রাশিয়া। বুধবার বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত ড. গেন্নাদি ত্রতসেঙ্কো যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদেরের সঙ্গে তার কার্যালয়ে দেখা করে রাশিয়ার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। পরে রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, "দুই দেশের পারস্পরিক দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাতাল রেল নির্মাণ ও পরিচালনায় আমাদের বিশাল অভিজ্ঞতা রয়েছে। আমরা বন্ধুপ্রতিম বাংলাদেশকে সেই অভিজ্ঞতা দিয়ে সাহায্য করতে চাই।" যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের বলেন, বাংলাদেশের পাতাল রেল প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তা দিতে অনেক দেশ ও দাতা সংস্থা আগ্রহ প্রকাশ করছে। বিশেষ করে ঋণ পরিশোধের কারণে দাতাদেশ ও সংস্থাগুলো বাংলাদেশের ওপর অত্যন্ত খুশি। এ কারণে রাশিয়াসহ বিভিন্ন দেশ ও দাতাসংস্থা নতুন বিনোয়োগে আগ্রহ প্রকাশ করছে। অনাবাসী বাংলাদেশীদের কাছে থেকেও এসব প্রকল্পে বিনিয়োগের প্রস্তাব রয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, আমাদের প্রকল্প প্রস্তাব তৈরি হয়েছে। এখন পরামর্শক নিয়োগের জন্য যোগ্য প্রতিষ্ঠান খোঁজা হচ্ছে। পাতাল রেল ছাড়াও ঢাকাসহ সারাদেশের সড়ক যোগাযোগ আধুনিকায়ন, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও বিনিয়োগ করতে রাশিয়া আগ্রহী বলে জানান দেশটির রাষ্ট্রদূত। তিনি বলেন, "বাংলাদেশর বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রতিনিয়ত নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে। বিদ্যুৎ বিপর্যয় হচ্ছে। রাশিয়ায় এ ধরনের কোনো সমস্যা নেই। এ বাস্তবতায় বিদ্যুৎ খাতে আমাদের সহযোগিতা নেওয়া যায় কিনা সে বিষয়টি ভেবে দেখার জন্য উপদেষ্টাকে অনুরোধ জানিয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এসএনডি/১৬২৭ ঘ.