আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থনীতির প্রধান সূচকগুলোর অধিকাংশর অবস্থা নাজুক হলেও গত আট মাসেরও বেশি সময় ধরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৫০০ কোটি ডলারের ওপরে অবস্থান করছে। রোববার রিজার্ভের পরিমাণ রেকর্ড ৫৬৮ কোটি ডলারে দাঁড়িয়েছে।
গত সপ্তাহের শেষ দিন রিজার্ভের পরিমাণ ছিল ৫৬০ কোটি ৯৯ লাখ ডলার। রোববার তা বেড়ে ৫৬৭ কোটি ৭৮ লাখ ডলার হয়। এই পরিমাণ অর্থ দিয়ে প্রায় চার মাসের আমদানি বিল মেটানো সম্ভব।
রপ্তানি আয় আশানুরূপ না হলেও প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর ভর করে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ এই সন্তোষজনক অবস্থান ধরে রেখেছে। পর পর দুই দফা বন্যা ও ঘূর্ণিঝড়ের কারণে খাদ্য আমদানি বাড়লেও বেশ মজবুত অবস্থায় রয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত অর্থেই রিজার্ভ বাড়ছে। সা
bdnews24