ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ পাচার রোধ ও পাচার হওয়া অর্থসম্পদ ফিরিয়ে আনার জন্য ১০ দেশের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের একজন পরিচালক নাম প্রকাশ না করার শর্তে শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১০টি দেশের সঙ্গে এ চুক্তি হতে পারে।"
এদিকে মালয়েশিয়ার সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের ফিনানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে অর্থ পাচার রোধ সংক্রান্ত একটি দ্বিপক্ষীয় চুক্তির খসড়া তৈরি করছে।
বাংলাদেশ ব্যাংকের একজন ঊচ্চপদস্থ কর্মকর্তাকে উদ্ধৃত করে বারনামার খবরে বলা হয়, "মুদ্রা পাচারের বিষয়টি আমাদের জন্য একটি বড় সমস্যা। কেউ যাতে অবৈধভাবে দেশ থেকে অর্থ সরিয়ে ফেলতে না পারে সেজন্য আমরা মালয়েশিয়ার সঙ্গে একটি চুক্তি করতে যাচ্ছি। এই চুক্তিতে দুই পক্ষের মধ্যে তথ্য বিনিময়ের সুযোগ থাকবে।"
বাংলাদেশের ওই কর্মকর্তা ছয়টি দেশের সঙ্গে চুক্তি করার কথা জানান বার্তা সংস্থা বারনামাকে। দেশগুলো হচ্ছে
bdnews24