২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণের সুদের হার কমাতে ব্যাংকগুলোকে দুই সপ্তাহের সময়সীমা

আগামী দুই সপ্তাহের মধ্যে ব্যাংক ঋণের সুদের হার 'সহনীয় পর্যায়ে' নামিয়ে আনতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার দুপুরে মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকে বেসরকারি ব্যাংকের মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) প্রতিনিধিদের সঙ্গে এক জরুরি বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ এ নির্দেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2008, 10:44 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী দুই সপ্তাহের মধ্যে ব্যাংক ঋণের সুদের হার 'সহনীয় পর্যায়ে' নামিয়ে আনতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার দুপুরে মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকে বেসরকারি ব্যাংকের মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) প্রতিনিধিদের সঙ্গে এক জরুরি বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ এ নির্দেশ দেন। তবে ব্যাংকের মালিক বা উদ্যোক্তারা বলেছেন, জাতীয় সঞ্চয়পত্র ও সরকারি ট্রেজারি বন্ডের সুদের হার না কমলে তাদের পক্ষে ব্যাংক ঋণের সুদের হার কমানো খুবই কঠিন। এরপরও কেন্দ্রীয় ব্যাংক যে সময়সীমা বেঁধে দিয়েছে সে সময়ের মধ্যে সব ব্যাংকের মধ্যে আলোচনার পর এ ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া হবে বলে তারা জানান। বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের গর্ভর্নর বলেন, আমানত ও প্রদত্ত ঋণের সুদের মধ্যকার ব্যবধান (ইন্টারেস্ট রেট