ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগারে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে সরকার।
জ্বালানি বিভাগের সচিব মোহাম্মদ মহসীন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র চাওয়া হয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞাপন গণমাধ্যমে প্রকাশ করা হবে। বিদেশে বাংলাদেশের মিশনগুলোতেও সেটি পাঠানো হবে।"
দরপত্র আহ্বানের দশ সপ্তাহের মধ্যে দরপত্র জমা দিতে হবে বলে তিনি জানান।
বৃহস্পতিবার 'তৈল-গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন'- পেট্রোবাংলা দরপত্র আহ্বান করে। বাংলাদেশের চারটি দৈনিকে শুক্রবার বিজ্ঞাপন আকারে তা প্রকাশ করা হবে। আন্তর্জাতিক গণমাধ্যমে বিজ্ঞাপন প্রকাশের বিষয়ে রোববার সিদ্ধান্ত নেবে পেট্রোবাংলা। ওই দিন থেকে পেট্রোবাংলার ওয়েবসাইটে দরপত্রের বিস্তারিত তথ্যও পাওয়া যাবে।
পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) মেজর মোক্তাদীর আলী বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। বিদেশি দৈনিকে বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে রোববার সিদ্ধান্ত হবে।"
পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, তেল-গ্যাস অনুসন্ধানের জন্য বঙ্গোপসাগরের অগভীর সমুদ্র এলাকায় আটটি ও গভীর সমুদ্রে ২০টি ব্লক রয়েছে। প্রতিটি ব্লকের আয়তন দু'হাজার থেকে সাত হাজার বর্গকিলোমিটার। ২৮টি ব্লকের জন্যই এবার দরপত্র আহ্বান করা হয়েছে।
এবার অনুসন্ধানের জন্য মডেল পিএসসি প্রণয়ন করা হয়েছে। ৫ ফেব্র"য়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে এটি অনুমোদন করা হয়।
১৯৯৩-৯৪ সালে দেশের স্থলভাগ ও সমুদ্র এলাকার ২৩টি ব্ল
bdnews24