ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি ওরিয়েন্টাল ব্যাংক কেনার অনুমতি পেয়েছে সুইজারল্যান্ডে নিবন্ধিত মালয়েশিয়াভিত্তিক প্রতিষ্ঠান আইসিবি ফিন্যানন্সিয়াল গ্র"প।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান আইসিবি ফিন্যানন্সিয়াল গ্র"পকে ওরিয়েন্টাল ব্যাংকের ৫১ দশমিক ১০ শতাংশ শেয়ার কেনার অনুমতি দেয়। আইসিবি এ জন্য দাম দিচ্ছে প্রায় ৩৫১ কোটি টাকা।
আগামী ২৮ ফেব্র"য়ারি প্রতিষ্ঠানটির সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের আনুষ্ঠানিক চুক্তি হবে। এ সময়ের মধ্যে দরপত্রে উল্লেখ করা প্রস্তাবের ৩৫০ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার ৮৮৮ টাকা পরিশোধ করতে হবে আইসিবিকে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মুরশিদ কুলি খান বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান।
আর্থিক সঙ্কটে থাকা ওরিয়েন্টাল ব্যাংক বিক্রির জন্য গত ৪ ফেব্র"য়ারি দরপত্র খোলা হয়। দরপত্রে ব্যাংকের ৫০ দশমিক ১০ শতাংশ শেয়ার কিনতে প্রায় ৩৫১ কোটি টাকা দিতে চেয়েছিল আইসিবি। অন্যদিকে দ্বিতীয় দরদাতা স্থানীয় প্রতিষ্ঠান ডমেস্টিক ইনভেস্টরস কনসোর্টিয়াম, বাংলাদেশ ২৫১ কোটি টাকার প্রস্তাব দেয়।
মুরশিদ কুলি খান বলেন, "এখন নিশ্চিত করে বলা যায়, ওরিয়েন্টাল ব্যাংকের ৫১ দশমিক ১০ শতাংশ শেয়ার আইসিবি ফিন্যানন্সিয়াল কিনছে। সব কিছু ঠিক থাকলে ২৮ ফেব্র"য়ারি প্রতিষ্ঠানটির সঙ্গে বিক্রির চুক্তি হবে।"
ওরিয়েন্টাল ব্যাংকের ৫০ দশমিক ১০ শতাংশ শেয়ার বিক্রি করতে কেন্দ্রীয় ব্যাংক ২০০৭ সালের ২ আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং ন্যূনতম দাম ধরা হয় ৩৫০ কোটি টাকা। ওই বছর ২৩ সেপ্টেম্বর ব্যাংকটি কিনতে মোট ছয়টি প্রতিষ্ঠান আবেদন করে। কিন্তু শেষ পর্যন্ত এ দুটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। গত বছরের ১২ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক এই দরপত্র আহ্বান করে।
দরপত্রে অংশ না নেওয়া চারটি প্রতিষ্ঠান হলো স্থানীয় প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক লিমিটেড ও সামিট ইন্ডাস্ট্রিয়াল এন্ড মার্টেন্টাইল করপোরেশন লিমিটেড এবং যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ইস্ট ইনভেস্টমেন্ট প্রাইভেট ইকুইটি ও শ্রীলংকার হ্যাটন ন্যাশনাল ব্যাংক।
আর্থিক অনিয়মের কারণে ২০০৬ সালের ১৯ জুন ওরিয়েন্টাল ব্যাংক অধিগ্রহণ করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম চালানোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তাকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ২০০৬ সালের ৬ আগস্ট কেন্দ্রীয় ব্যাংক ওরিয়েন্টাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে অপসারণ ও পরিচালনা পর্ষদের কার্যক্রম স্থগিত করে।
আর্থিক অনিয়ম বিষয়ে তদন্তের পর ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ব্যাংকের উদ্যোক্তা ওবায়দুল করিম ও আবুল খায়ের লিটুর নামে-বেনামে থাকা সব শেয়ার বাজেয়াপ্ত করা হয়।
এরপর ব্যাংকটি পুনর্গঠনে সরকারের অনুমোদন নিয়ে কেন্দ্রীয় ব্যাংক একটি কর্মপরিকল্পনা তৈরি করে ব্যাংকটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন বাড়ায়।
১৯৮৭ সালের ২০ মে আল বারাকা ব্যাংক বাংলাদেশ লিমিটেড নামে ব্যাংকটির কার্যক্রম শুরু হয়। পরে এর নাম ওরিয়েন্টাল ব্যাংক লিমিটেড করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এমএইচবি/১৯৪৫ ঘ.
bdnews24