ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিনের ধাক্কা সামলে বুধবার ঢাকা স্টক একচেঞ্জের শুরুটা হয়েছে সূচকে ঊর্ধ্বগতির মধ্য দিয়ে। মাঝবেলা পর্যন্ত ব্যাংকসহ প্রায় সব খাতের শেয়ারেরই দাম বেড়েছে।
দুপুর পৌনে একটার দিকে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক আগের দিনের চেয়ে ৬ দশমিক ৫৪ পয়েন্ট বা দশমিক ২২ শতাংশ বেড়ে ২৯৭৬ দশমিক ৩৪ পয়েন্টে অবস্থান করছিল। ডিএসআই বা সার্বিক সূচক ছিল ২৫০৪ দশমিক শূন্য ৫ পয়েন্টের ঘরে, যা আগের দিনের চেয়ে ৮ দশমিক ০৩ পয়েন্ট বা দশমিক ৩২ শতাংশ বেশি।
ওই সময় পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে ১১৬ কোটি টাকার মোট ৬৭ লাখ ৭৩ হাজার ২৮১টি শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ১১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৮১টির কমেছে এবং ১৪টির দাম অপরিবর্তিত ছিল।
দুপুর পৌনে একটা পর্যন্ত লেনদেনের তালিকায় শীর্ষে ছিল ব্র্যাক ব্যাংক। প্রতিষ্ঠানটির শেয়ারের দাম আগের দিনের ১৪৩২ টাকা ২৫ পয়সা থেকে কমে ১৩৪৫ টাকায় বিক্রি হচ্ছিল।
সামিট পাওয়ারের শেয়ার ১৫৮০ টাকা থেকে বেড়ে ১৬১৬ টাকা ২৫ পয়সা এবং এবি ব্যাংকের শেয়ার ২৯২৯ টাকা ২৫ পয়সা থেকে সামান্য কমে ২৯২৭ টাকায় বিক্রি হচ্ছিল।
জেড ক্যাটাগরির প্রতিষ্ঠান ইউসিবিএলের প্রতিও এদিন বিনিয়োগকারীদের আগ্রহ লক্ষ্য করা গেছে। ব্যাংকটির শেয়ারের দাম ৩৩৬০ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে ৩৬৯৬ টাকা ২৫ পয়সা হয়েছে।
এছাড়া আইএফআইসি ব্যাংকের শেয়ারের দাম ২৮৩৬ টাকা থেকে কমে হয়েছে ২৮১৫ টাকা।
অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ান, উত্তরা ব্যাংক, যমুনা অয়েল ও মেঘনা পেট্রোলিয়ামের শেয়ারের দাম কমেছে। বেড়েছে লাফার্জ সুরমা সিমেন্টের শেয়ারের দাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/কিউএইচ/জেকে/১৫৪৭ গ.
bdnews24