২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরটেল, ব্ল্যাকবেরিসহ কানাডার বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী

নরটেল, ব্ল্যাকবেরিসহ কানাডার বিভিন্ন টেলিফোন সংস্থা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2008, 12:31 PM

Updated : 26 Aug 2022, 01:22 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরটেল, ব্ল্যাকবেরিসহ কানাডার বিভিন্ন টেলিফোন সংস্থা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। মঙ্গলবার কানাডার হাইকমিশনার বারবারা রিচার্ডসন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম এ মালেকের সঙ্গে এক দেখা করে এ আগ্রহের কথা জানান। সরকারি তথ্য বিবরণীতে এ কথা বলা হয়েছে। কানাডার হাই কমিশনার আলোচনায় বলেন, "বাংলাদেশের টেলিযোগাযোগ খাতকে সম্ভাবনাময় হিসেবে চিহ্নিত করে কানাডার ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। নরটেল, ব্ল্যাকবেরিসহ কানাডার বিভিন্ন টেলিফোন সংস্থা এখানে বিনিয়োগ করাতে চায়।" এম এ মালেক এ সময় বলেন, "সরকার টেলিযোগাযোগ খাতকে আধুনিয়কায়ন করতে বিভিন্ন সংস্কারমুলক পদক্ষেপ নিচ্ছে। এসব পদক্ষেপ দ্রুত বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" তিনি বলেন, একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরই তত্ত্বাবধায়ক সরকারের মূল লক্ষ্য। দেশে নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকার নির্বাচন কমিশনকে সর্বোতভাবে সহায়তা দিচ্ছে। কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানে সরকার বদ্ধপরিকর। কানাডার হাই কমিশনার বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এদেশের রাজনীতি সচেতন জনগণের সহযোগিতায় আগামীকে একটি জনকল্যাণমুখী সরকার দেশের নেতৃত্বে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/এসএনডি/১৮২৬ ঘ.