২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলসির বিপরীতে নেওয়া ঋণের সুদের হার কমাতে নীতিমালা হচ্ছে: ড. সালেহউদ্দিন

বাণিজ্যিক ব্যাংকগুলোতে ঋণপত্রের (এলসি) বিপরীতে নেওয়া ঋণের সুদের হার, ঋণপত্রের কমিশন ও বিভিন্ন ধরনের মাশুল হ্রাস ও সমন্বয়ের জন্য আগামী এক মাসের মধ্যে নীতিমালা তৈরি করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2008, 10:47 AM

Updated : 26 Aug 2022, 01:21 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্যিক ব্যাংকগুলোতে ঋণপত্রের (এলসি) বিপরীতে নেওয়া ঋণের সুদের হার, ঋণপত্রের কমিশন ও বিভিন্ন ধরনের মাশুল হ্রাস ও সমন্বয়ের জন্য আগামী এক মাসের মধ্যে নীতিমালা তৈরি করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ। শনিবার বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম শাখা মিলনায়তনে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের পরিচালক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা জানান। গভর্নর বলেন, "আগামী দুই সপ্তাহের মধ্যে ব্যাংকগুলোর মালিক ও কর্মকর্তাদের সঙ্গে ঋণপত্রের সুদের হার, কমিশন ও বিভিন্ন ধরনের চার্জ (মাশুল) হ্রাস ও সমন্বয় বিষয়ে আলোচনা করা হবে। নীতিমালা তৈরির কাজ শেষ করা হবে এক মাসের মধ্যে।" আমদানি-রপ্তানি সহজীকরণ ও ব্যয় কমানোর জন্য ইতোমধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে এই সংক্রান্ত তথ্য সংগ্রহ শুরু হয়েছে বলেও তিনি জানান। ড. সালেহউদ্দিন জানান, বৈদেশিক মুদ্রা বিনিময়ের ক্ষেত্রেও নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। মতবিনিময় কালে সা