ঢাকা, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়টি প্রয়োজনীয় পণ্যের উৎপাদন ও আমদানি তথ্য পর্যবেক্ষণ করতে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করবে সরকার। পণ্যগুলো হচ্ছে চাল, ভোজ্যতেল, ডাল, গুঁড়ো দুধ, আটা, লবণ, পেঁয়াজ, আলু ও চিনি।
বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ে এই বৈঠকের পর উপদেষ্টা সাংবাদিকদের জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে এই বিশেষ সেল পণ্যগুলোর উৎপাদন ও আমদানির তথ্য মনিটর করবে।
তিনি বলেন, "বাজারে অস্থিতিশীলতা কমাতে এবং আমদানি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
"বর্তমানে সরকারের কাছে এই নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর উৎপাদন ও আমদানি সম্পর্কে কোন পরিসংখ্যান নেই"
bdnews24