২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওরিয়েন্টাল ব্যাংক কেনায় সর্বোচ্চ দরদাতা আইসিবি ফাইন্যান্সিয়াল গ্র"প

ওরিয়েন্টাল ব্যাংক কিনতে সর্বোচ্চ দামের প্রস্তাবটি দিয়েছে সুইজারল্যান্ডে নিবন্ধিত মালয়েশিয়া ভিত্তিক প্রতিষ্ঠান আইসিবি ফাইন্যান্সিয়াল গ্র"প।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2008, 11:46 AM

Updated : 26 Aug 2022, 01:19 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওরিয়েন্টাল ব্যাংক কিনতে সর্বোচ্চ দামের প্রস্তাবটি দিয়েছে সুইজারল্যান্ডে নিবন্ধিত মালয়েশিয়া ভিত্তিক প্রতিষ্ঠান আইসিবি ফাইন্যান্সিয়াল গ্র"প। সোমবার দুপুরে দরপত্র খোলার পর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মুরশিদ কুলি খান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ওরিয়েন্টাল ব্যাংকের ৫০ দশমিক ১০ শতাংশ শেয়ার কিনতে ৩৫০ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার ৮৮৮ টাকা দিতে চেয়েছে আইসিবি। অন্যদিকে দ্বিতীয় দরদাতা স্থানীয় প্রতিষ্ঠান ডমেস্টিক ইনভেস্টরস কনসরটিয়াম, বাংলাদেশ ২৫১ কোটি টাকার প্রস্তাব দেয়। মুরশিদ কুলি খান বলেন, "নিয়ম অনুযায়ী ১১ ফেব্র"য়ারি বাংলাদেশ ব্যাংক সর্বোচ্চ দরদাতার নাম অনুমোদন করবে। ১৪ ফেব্র"য়ারি আনুষ্ঠানিকভাবে সর্বোচ্চ দরদাতার নাম ঘোষণা করা হবে। আর ২৮ ফেব্র"য়ারি প্রতিষ্ঠানটির সঙ্গে বিক্রির চুক্তি হবে।" ওরিয়েন্টাল ব্যাংকের ৫০ দশমিক ১০ শতাংশ শেয়ার বিক্রি করতে কেন্দ্রীয় ব্যাংক ২০০৭ সালের ২ আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং নূন্যতম দাম ধরা হয় ৩৫০ কোটি টাকা। ওই বছর ২৩ সেপ্টেম্বর ব্যাংকটি কিনতে মোট ছয়টি প্রতিষ্ঠান আবেদন করে। কিন্তু শেষ পর্যন্ত এ দুটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। গত বছরের ১২ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক এই দরপত্র আহ্বান করে। দরপত্রে অংশ না নেওয়া চারটি প্রতিষ্ঠান হলো স্থানীয় প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক লিমিটেড ও সামিট ইন্ডাস্ট্রিয়াল এন্ড মার্টেন্টাইল করপোরেশন লিমিটেড এবং যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান ইস্ট ইনভেস্টমেন্ট প্রাইভেট ইকুইটি ও শ্রীলংকার হ্যাটন ন্যাশনাল ব্যাংক। আর্থিক অনিয়মের কারণে ২০০৬ সালের ১৯ জুন ওরিয়েন্টাল ব্যাংক অধিগ্রহণ করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম চালানোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তাকে প্রশাসক নিয়োগ দেয়া হয়। ২০০৬ সালের ৬ আগস্ট কেন্দ্রীয় ব্যাংক ওরিয়েন্টাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে অপসারণ ও পরিচালনা পর্ষদের কার্যক্রম স্থগিত করে। আর্থিক অনিয়ম বিষয়ে তদন্তের পর ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ব্যাংকের উদ্যোক্তা ওবায়দুল করিম ও আবুল খায়ের লিটুর নামে-বেনামে থাকা সব শেয়ার বাজেয়াপ্ত করা হয়। এরপর ব্যাংকটি পুনর্গঠনে সরকারের অনুমোদন নিয়ে কেন্দ্রীয় ব্যাংক একটি কর্মপরিকল্পনা তৈরি করে ব্যাংকটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন বাড়ায়। ১৯৮৭ সালের ২০ মে আল বারাকা ব্যাংক বাংলাদেশ লিমিটেড নামে ব্যাংকটির কার্যক্রম শুরু হয়। পরে এর নাম ওরিয়েন্টাল ব্যাংক লিমিটেড করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিএইচ/এসএনডি/এমএ/১৭৩৫ঘ.