২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য মেলা শুরু বৃহস্পতিবার; দাম বেড়েছে টিকিটের

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বৃহস্পতিবার শুরু হচ্ছে। রাজধানীর শেরেবাংলা নগরে পুরো জানুয়ারি মাস জুড়ে মেলা চলবে। মেলার টিকিটের দাম এবার বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2008, 12:11 PM

Updated : 26 Aug 2022, 02:53 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বৃহস্পতিবার শুরু হচ্ছে। রাজধানীর শেরেবাংলা নগরে পুরো জানুয়ারি মাস জুড়ে মেলা চলবে। মেলার টিকিটের দাম এবার বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় মেলা প্রাঙ্গণের পাশে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করবেন। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বুধবার কারওয়ান বাজারে সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায়। দীর্ঘদিন পর এবার মেলার টিকিটের দাম বাড়ানো হয়েছে। প্রাপ্ত বয়স্কদের (১২ বছরের উপরে) প্রবেশ মূল্য ১০ টাকা থেকে বাড়িয়ে ১২ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের (৩ থেকে ১২ বছর পর্যন্ত) জন্য ৫ টাকা থেকে ৭ টাকা করা হয়েছে। টিকিটের দাম বাড়ানোর বিষয়ে ইপিবি'র ভাইস চেয়ারম্যান মো. সাহাবউল্ল্যাহ বলেন, "নির্মাণ সামগ্রীসহ সব কিছুর দাম বেড়ে যাওয়ায় মেলা আয়োজনের খরচ বেড়েছে। এ কারণে এবার প্রবেশ মূল্য বাড়ানো হয়েছে।" সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় পাঁচটি বিশেষ প্যাভিলিয়ন, চারটি প্রিমিয়াম প্যাভিলিয়ন এবং ৫২টি সাধারণ প্যাভিলিয়ন থাকছে। এছাড়া প্রিমিয়ার মিনি-প্যাভিলিয়ন দুটি, মিনি-প্যাভিলিয়ন ৪৫টি, প্রিমিয়াম স্টল ৩৫টি, সাধারণ স্টল ৩১২টি এবং ১২টি রেস্তোরাঁ মেলায় অংশ নিচ্ছে। মেলায় যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, চীন, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভারত, পাকিস্তানসহ ১২টি দেশ অংশ নিচ্ছে বলে সাহাবউল্ল্যাহ জানান। তিনি জানান, দর্শনার্থীদের নির্বিঘে