ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংক হলিডে (ব্যাংক ছুটি) উপলক্ষে ৩১ ডিসেম্বর, বুধবার বাংলাদেশ ব্যাংক ও সকল তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক ছুটি উপলক্ষে ৩১ ডিসেম্বর, বুধবার বাংলাদেশ ব্যাংক ও সকল তফসিলি ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২০৪৫ঘ.
bdnews24