২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১ জানুয়ারি থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

আগামী ১ জানুয়ারি থেকে রাজধানীতে শুরু হচ্ছে মাসব্যাপী চতুর্দশ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2008, 03:45 PM

Updated : 26 Aug 2022, 02:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১ জানুয়ারি থেকে রাজধানীতে শুরু হচ্ছে মাসব্যাপী চতুর্দশ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানী উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত এ মেলার উদ্বোধন করতে পারেন। মেলা আয়োজিত হবে যথারীতি শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে। বৃহস্পতিবার এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোমধ্যে মেলায় অংশগ্রহণেচ্ছু প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এবার মেলায় প্রায় ৩০০টি প্যাভিলিয়ন, মিনি-প্যাভিলিয়ন ও স্টল থাকবে। গত বছরের তুলনায় মেলায় স্টলের সংখ্যা এবার ৩০টি বাড়ানো হয়েছে। এতে আরো বলা হয়, এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও পার্টনার দেশ শ্রীলংকাসহ ১২টি দেশ অংশ নেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২১৩৭ঘ.