২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ শতাংশ প্রবৃদ্ধির জন্য ব্যবসায়ীদের ১৩৮ দফা সুপারিশ

৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে আগামী নির্বাচিত সরকারের কাছে ১৩৮ দফা সুপারিশ উপস্থাপন করেছে ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশে শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2008, 02:39 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে আগামী নির্বাচিত সরকারের কাছে ১৩৮ দফা সুপারিশ উপস্থাপন করেছে ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশে শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই)। এর আগে গত ১৫ নভেম্বর ব্যবসায়ীরা ২১টি খাতে ৫২ দফা সুপারিশ করেছিলেন যার মধ্যে ৮৬টি নতুন প্রস্তাব যোগ করা হলো। জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অগ্রাধিকার দিয়ে নতুন সরকারের ১০০ দিনের মধ্যে এসব সুপারিশ বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে। শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের উপস্থিতিতে এফবিসিসিআই আয়োজিত এক সেমিনারে এসব সুপারিশ উপস্থাপন করা হয়। 'বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি সর্বোচ্চ পরিমাণে বাড়ানোর লক্ষ্যে বেসরকারি খাতের ভবিষ্যৎ প্রস্তাবনা'-শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক দুই উপদেষ্টা অধ্যাপক রেহমান সোবহান ও ওয়াহিদউদ্দিন মাহমুদ। সূচনা বক্তব্যে এফবিসিসিআই সভাপতি আনিসুল হক বলেন, "গত ১৫ নভেম্বর ঢাকায় 'সামষ্টিক অর্থনৈতিক এজেন্ডা' শীর্ষক ব্যবসায়ী সম্মেলনে দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে নির্বাচিত সরকারের প্রথম ১০০ দিনের মধ্যে ২১টি খাতে ৫২ দফা সুপারিশ বাস্তবায়নের অনুরোধ জানানো হয়। আর এবার ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য সামনে রেখে ওই ৫২ দফার সঙ্গে আরও কিছু বাস্তবসম্মত দাবি যোগ করে মোট ১৩৮ দফা সুপারিশ উপস্থাপন করা হলো।" এফবিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়, গত পাঁচ বছরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও বাংলাদেশ ৬ শতাংশের বেশি হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে। বিদ্যুৎ সমস্যার সমাধান, বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় অর্থায়ন, সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়ানোর উদ্যোগ গ্রহণ,দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) বিকাশ ও রপ্তানি পণ্যের বহুমুখীকরণ করা সম্ভব হলে প্রবৃদ্ধি ৮ শতাংশে নিয়ে যাওয়া সম্ভব। ব্যবসায়ীদের সুপারিশমালায় জ্বালানি খাতের সঙ্কট নিরসনে স্বল্প মেয়াদে আট দফা দাবি বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। এ সব সুপারিশের মধ্যে বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় আরও বেশিসংখ্যক ভাড়ায় চালিত বিদ্যুৎ কেন্দ্র (রেন্টাল পাওয়ার প্ল্যান্ট-আরপিপি) স্থাপন, আগামী গ্রীষ্মের চাহিদা মেটানোর জন্য আরও ৫০০ মেগাওয়াট ক্ষমতার ভাড়া বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু করা এবং ২০ বছরের বেশি পুরনো সব বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি (প্ল