২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসবি ও বিএসআরএসকে একীভূত করার সিদ্ধান্ত

দুটি বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ শিল্প ব্যাংক (বিএসবি) ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থাকে (বিএসআরএস) একীভূত করে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2008, 03:46 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুটি বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ শিল্প ব্যাংক (বিএসবি) ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থাকে (বিএসআরএস) একীভূত করে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম জানান, সরকারি মালিকানাধীন শিল্প-প্রতিষ্ঠান পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের অংশ হিসেবে বিএসবি ও বিএসআরএস একীভূত করে বিডিবিএল গঠনের সিদ্ধান্ত হয়েছে। দেশে শিল্পায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে ১৯৭২ সালে ব্যাংক দুটি প্রতিষ্ঠা করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/এআরএইচ/এসএনডি/এসকে/২১৪০ঘ.