২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একনেকে আট প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সোমবার চার হাজার ২৮১ কোটি টাকার আটটি প্রকল্পে অনুমোদন দিয়েছে। দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারম্যান ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে কমিটির সভায় এসব প্রকল্পে অনুমোদন দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2008, 02:12 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সোমবার চার হাজার ২৮১ কোটি টাকার আটটি প্রকল্পে অনুমোদন দিয়েছে। দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারম্যান ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে কমিটির সভায় এসব প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের জানান, এই চার হাজার ২৮১ কোটি টাকার মধ্যে প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে ২৪৪ কোটি টাকা। বাকি টাকা আসবে অভ্যন্তরীণ খাত থেকে। অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে- ঢাকার মহাখালী ও মীরপুরে ৪২৫৬টি আবাসিক ফ্ল্যাট নির্মাণে তিন হাজার ৩২৪ কোটি টাকার প্রকল্প; সৌদি আরবের রিয়াদে চ্যান্সেরি কমপ্লেক্স নির্মাণে ৩৫ কোটি টাকার প্রকল্প; পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্রের জন্য ৩৩ কেভি সংযোগ লাইন নির্মাণে ২৪০ কোটি টাকার প্রকল্প; ১৪১ কোটি টাকায় জাতীয় রাজস্ব ভবন নির্মাণ প্রকল্প; প্রতিবন্ধীদের জন্য ১৫৫ কোটি টাকার 'প্রমোশন অব সার্ভিসেস অ্যান্ড অপরচুনিটিজ ফর দি ডিজেবল পারসনস ইন বাংলাদেশ' প্রকল্প; ৮৯ কোটি টাকার 'সার্ভিসেস অব চিল্ড্রেন অ্যাট রিস্ক' প্রকল্প', ২৫৭ কোটি টাকার 'অপারেশন ক্যাপাবিলিটি স্ট্রেংদেনিং' প্রকল্প এবং ৪০ কোটি টাকার 'স্ট্রেংদেনিং অব বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার' প্রকল্প। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এসকে/২০০৪ঘ.