আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমে আসায় দেশের অর্থনীতি বেশ স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে এবং বিশ্ব অর্থনীতির সঙ্কট দীর্ঘায়িত না হলে ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে আগামী দিনগুলোতে বাংলাদেশের অর্থনীতি একটি মজবুত ভিত্তির ওপর দাঁড়াবে। এ আশাবাদ প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।
কয়েকজন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারাও তার এ আশাবাদের সঙ্গে একমত পোষণ করেছেন।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, সার, নির্মাণ সামগ্রী ও খাদ্যসহ সব ধরণের পণ্যের দাম বেশ কমে আসায় এবং আমদানি ব্যয় কমে যাওয়ায় আমাদের অর্থনীতি স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।
বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অর্থ উপদেষ্টা বলেন, "রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহে প্রবৃদ্ধি কমলেও, আমদানি ব্যয় কম হওয়ার কারণে লেনদেনের ভারসাম্যে কোনো সমস্যা হবে না। আর এ কারণে কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও কোনো সমস্যা হবে না।"
তিনি বলেন,বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কট দীর্ঘস্থায়ী হলে রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহে কিছুটা প্রভাব পড়তে পারে। গত অর্থবছরে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ২০ শতাংশের ওপরে হলেও চলতি ২০০৮-০৯ অর্থবছরে তা কমে ১২ থেকে ১৪ শতাংশ হতে পারে। অন্যদিকে রেমিটেন্স প্রবাহের প্রবৃদ্ধিও এবার কিছুটা কমে যেতে পারে।
মূল্যস্ফীতি এখনও 'পার্শ্ববর্তী যে কোনো দেশের তুলনায় কম' সরকারি মহলের বেশ কিছুদিন ধরে বলে আসা এ বক্তব্যের পুনরুক্তি করে অর্থ উপদেষ্টা বলেন, " আগামীতে তা আরও কমে আসবে।"
বাংলাদেশে এক-এগারোর পর বিশ্ববাজারে জ্বালানি তেল, খাদ্য পণ্যসহ অন্যান্য জিনিসের অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় এবং দেশে অল্প সময়ের মধ্যেই দুর্নীতি ও মজুদদারী বিরোধী অভিযানসহ বেশকিছু বড় সংস্কার কার্যক্রমের কারণে দেশের অর্থনীতিতে এক ধরনের স্থবিরতা দেখা দেয়।
স
bdnews24