২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্টমন্টের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ সাবেক অর্থ পরামর্শকের

বেসরকারি বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান ওয়েস্টমন্ট পাওয়ার লিমিটেডের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও বিনিয়োগ শর্ত ভঙ্গের অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটিরই সাবেক অর্থ বিষয়ক পরামর্শক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2008, 02:06 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান ওয়েস্টমন্ট পাওয়ার লিমিটেডের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও বিনিয়োগ শর্ত ভঙ্গের অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটিরই সাবেক অর্থ বিষয়ক পরামর্শক। দুর্নীতি বিরোধী টাস্কফোর্সের তদন্তে অনিয়ম ধরা পড়ার পর ওয়েস্টমন্ট ইতিমধ্যেই তা স্বীকার করেছে। ওয়েস্টমন্টের সাবেক অর্থ বিষয়ক পরামর্শক ও টাইমলি ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী আরিফ নিয়াজী মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বলেন, বাঘাবাড়িতে ৬৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ করে ওয়েস্টমন্ট ৯০ মেগাওয়াটের বিল নিয়েছে। তিনি অভিযোগ করেন গত আট বছরে প্রতিদিন ২০ মেগাওয়াট হিসাব করে প্রায় চারশ' কোটি টাকা অতিরিক্ত বিল নিয়েছে প্রতিষ্ঠানটি। আরিফ নিয়াজী বলেন, চুক্তি অনুসারে চালু ভাসমান বিদ্যুৎ কেন্দ্র আমদানি করতে হবে। কিন্তু ওয়েস্টমন্ট তা না করে অসম্পূর্ণ বিদ্যুৎ কেন্দ্র আমদানি করেছে। যন্ত্রপাতি আমদানির পর বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে তারা। ১৯৯৮ সালে সরকার ওয়েস্টমন্ট পাওয়ার লিমিটেডের সঙ্গে বাস্তবায়ন চুক্তি এবং বিদ্যুৎ কেনার যে চুক্তি করেছিল তার মূল কপি পিডিবি বা সরকার কারও কাছে নেই উল্লেখ করে নিয়াজী অভিযোগ করেন যে ফটোকপি সরকারের কাছে আছে তা ওয়েস্টমন্ট নিজের স্বার্থে পরিবর্ধন ও সংশোধন করেছে। বিদেশি বিনিয়োগের সব সুবিধা ভোগ করলেও ওয়েস্টমন্ট আজ পর্যন্ত কোনও বিদেশি বিনিয়োগ আনতে পারেনি উল্লেখ করে নিয়াজী এ অভিযোগও করেন যে, দেশের ব্যাংকিং খাতকে প্রতারণা করে তারা পৌনে দু'শ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। স