ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচিত সরকারের সময়েও ব্যাংক ও আর্থিক খাতের চলমান সংস্কার অব্যাহত রাখতে গণমাধ্যমের সহায়তা চাইলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার দুপুরে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমগুলোর সম্পাদক ও বার্তা প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভার পর গভর্নর সাংবাদিকদের বলেন, "নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসবে। গভর্নর হিসেবে আমারও মেয়াদ শেষ হবে। পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের নেওয়া সংস্কার কর্মসূচিগুলো যাতে ভবিষ্যতেও অব্যাহত থাকে সেজন্য কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সম্পাদক ও বার্তা প্রধানদের সহায়তা চাওয়া হয়েছে।"
তিনি বলেন, "এই সংস্কার অব্যাহত থাকলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। আমাদের ভবিষ্যত প্রজ
bdnews24