২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসিআইয়ের উদ্যোগে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) উদ্যোগে ১৭টি দেশের সরকারি-বেসরকারি প্রতিনিধি ও বহুজাতিক প্রতিষ্ঠানের নির্বাহীদের নিয়ে আগামী বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে তিনদিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2008, 02:08 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) উদ্যোগে ১৭টি দেশের সরকারি-বেসরকারি প্রতিনিধি ও বহুজাতিক প্রতিষ্ঠানের নির্বাহীদের নিয়ে আগামী বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে তিনদিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন। ডিসিসিআইয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এ সম্মেলনের সুপারিশ থেকে দেশের পরবর্তী নির্বাচিত সরকার অর্থনৈতিক ও বাণিজ্যের উন্নয়নে দিকনির্দেশনা পাবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি হোসেন খালেদ। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার 'ডিসিসিআই ট্রেড ফেয়ার ২০০৮' এর মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হবে। তবে শুক্রবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। ডিসিসিআই ভবনে বুধবার সংবাদিকদের কছে আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনের বিভিন্ন দিক ব্যাখ্যা করেন হোসেন খালেদ। তিনি বলেন, "আলোচনা ও সুপারিশগুলোর ভিত্তিতে 'ঢাকা ভিশন' নামে একটি সারসংক্ষেপ প্রকাশ করা হবে। এতে অর্থনৈতিক সংস্কার ও সুশাসনের বিষয়ে যেসব প্রস্তাব থাকবে তা থেকে বাংলাদেশের পরবর্তী সরকার একটি দিকনির্দেশনা পেতে পারে।" সম্মেলনে ১৭টি দেশের ব্যবসায়ী প্রতিনিধি, অর্থনীতিবিদ এবং বহুজাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ছাড়াও ভারত ও শ্রীলঙ্কা থেকে দু'জন মন্ত্রীর অংশ নেওয়ার কথা আছে বলে জানান তিনি। 'পরবর্তী ১৫ বছর