২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিডিপি'র ৩০ শতাংশ বিনিয়োগ করার পরামর্শ অর্থ উপদেষ্টার

দেশে বিনিয়োগ সহায়ক পরিবেশের জন্য দক্ষ জনশক্তি, অবকাঠামো ও জ্বালানিখাতে উন্নয়নের ওপর জোর দিয়ে অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, "বাংলাদেশে দক্ষ জনশক্তির অভাব রয়েছে। অবকাঠামোগত ও বিদ্যুৎ-জ্বালানিখাতে দুর্বলতা রয়েছে। বিনিয়োগ পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে এসবের উন্নয়ন করতে করবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2008, 02:51 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে বিনিয়োগ সহায়ক পরিবেশের জন্য দক্ষ জনশক্তি, অবকাঠামো ও জ্বালানিখাতে উন্নয়নের ওপর জোর দিয়ে অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, "বাংলাদেশে দক্ষ জনশক্তির অভাব রয়েছে। অবকাঠামোগত ও বিদ্যুৎ-জ্বালানিখাতে দুর্বলতা রয়েছে। বিনিয়োগ পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে এসবের উন্নয়ন করতে করবে।" রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার বাংলাদেশে বিনিয়োগ পরিবেশের ওপর একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উপদেষ্টা এ কথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ উপদেষ্টা বিনিয়োগ ক্ষেত্রে জিডিপি'র ৩০ শতাংশ ব্যয় করার ওপর জোর দেন। 'ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোর জন্য দক্ষ সম্পদ বরাদ্দ শক্তিশালী প্রবৃদ্ধির চাবিকাঠি: বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ সংক্রান্ত দ্বিতীয় প্রতিবেদন' শীর্ষক ওই প্রতিবেদনটি যৌথভাবে প্রকাশ করেছে বিনিয়োগ বোর্ড, বিশ্বব্যাংক, বিআইসিএফ/এসইডিএফ ও ডিএফআইডি। বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন অর্থনীতিবিদ তাতিয়ানা নেনোভা এটি তৈরি করেছেন। এতে বাংলাদেশে বেসরকারি খাতের সমস্যা ও প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতার সক্ষমতার মূল্যায়নের পাশাপাশি কোন প্রক্রিয়ায় সহায়ক ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করে দ্রুত ও শক্তিশালী উন্নয়ন করা সম্ভব তা নিয়েও আলোচনা করা হয়েছে। বাংলাদেশে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত আবাসিক পরিচালক জাফরুল ইসলাম বলেন, ''গত পাঁচ বছরে বাংলাদেশে মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) বেড়েছে বার্ষিক প্রায় ছয় শতাংশ হারে। প্রবৃদ্ধি ও প্রগতি অব্যাহত রাখতে বাংলাদেশকে এখন পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ, ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোর জন্য নমনীয় আর্থিক পরিসেবা, উন্নত ভূমি ও ভবন এবং ব্যবসায়িক চাহিদা পূরণের উপযোগী দক্ষ শ্রমশক্তির চাহিদার মতো বিষয়গুলোর দিকে দৃষ্টি দিতে হবে।'' এর আগে প্রথম ২০০৩ সালে এ ধরনের প্রথম প্রতিবেদন প্রকাশ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/