২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের দামের সঙ্গে গাড়ি ভাড়াও কমছে

জ্বালানি তেলের দাম কমানোর ব্যাপারে সরকারি ঘোষণার সঙ্গে সঙ্গেই গাড়ি ভাড়া কমানোর ঘোষণাও দেওয়া হবে বলে জানিয়েছেন যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2008, 07:21 AM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেলের দাম কমানোর ব্যাপারে সরকারি ঘোষণার সঙ্গে সঙ্গেই গাড়ি ভাড়া কমানোর ঘোষণাও দেওয়া হবে বলে জানিয়েছেন যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের। রোববার রাত ১২টা থেকে তেলের হ্রাসকৃত মূল্য কার্যকর করা হবে বলে শনিবার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়। যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের রোববার সকালে বলেন, "জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত হওয়ার সঙ্গে সঙ্গে সরকার গাড়ি ভাড়া কমানোরও ঘোষণা দেবে। এ ব্যাপারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এ নিয়ে সাধারণ মানুষের বিভ্রান্ত হওয়ার কোন সুযোগ থাকবে না।" যোগাযোগ মন্ত্রণালয়ের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/১৩১১ঘ.