২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণপত্র জালিয়াতির অভিযোগে ভোমরায় ছয়শ' মেট্রিক টন পেঁয়াজ আটক

ঋণপত্র জালিয়াতির মাধ্যমে ভারত থেকে আমদানি করা ছয়শ' মেট্রিক টন পেঁয়াজ সোমবার রাতে আটক করেছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2008, 02:25 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

সাতক্ষীরা অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঋণপত্র জালিয়াতির মাধ্যমে ভারত থেকে আমদানি করা ছয়শ' মেট্রিক টন পেঁয়াজ সোমবার রাতে আটক করেছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষ। ভোমরা বন্দর কাস্টমসের সহকারী কমিশনার শাহজাহান কবির সাংবাদিকদের জানান, ঢাকা ব্যাংকের সাতক্ষীরা শাখায় গত ৩০ জুন ঋণপত্র (এলসি নম্বর-১৪০৭০৮১০২৭/৫০১) খুলে জেএস ট্রেডিং নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান পেঁয়াজ আমদানি করেছিল। একই ঋণপত্র ব্যবহার করে আরও ছয়শ' মেট্রিক টন পেঁয়াজ আমদানি করায় তা আটক করা হয়েছে। তিনি জানান, রাজদেবন্তী এন্টারপ্রাইজ নামের কলকাতার একটি প্রতিষ্ঠান থেকে এ পেঁয়াজ আমদানি করা হয়েছে। সোমবার রাতে ৬০টি ট্রাকে পেঁয়াজগুলো ভোমরা বন্দরে পৌঁছায়। কাস্টমস কর্তৃপক্ষ কাগজপত্র পরীক্ষার সময় ঋণপত্রের জালিয়াতি ধরা পড়ে। কাস্টমস সুপার ফুয়াদ রুহানী জানান, আটক পেঁয়াজ নিলামে বিক্রি করা হবে। ঋণপত্র জালিয়াতির জন্য আমদানিকারক প্রতিষ্ঠান জেএস ট্রেডিং ও সি অ্যান্ড এফ এজেন্ট আলেয়া এন্টারপ্রাইজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে আলেয়া এন্টারপ্রাইজের সঙ্গে যোগাযোগ করেও কথা বলা যায়নি। ভোমরা বন্দর সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী নওশাদ দিলওয়ার রাজু ও সদস্য রবিউল ইসলাম এ ধরনের দুর্নীতি বন্ধের আহবান জানিয়ে বলেছেন এতে সরকার যেমন রাজস্ব বঞ্চিত হচ্ছে তেমনি বন্দর ও সৎ ব্যবসায়ীদের সুনাম ক্ষুণ