২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের শেষদিনে পুঁজিবাজার চাঙ্গা

আর্থিক সমন্বয় ব্যবস্থার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিনে পুঁিজবাজারে ছিল চাঙ্গাভাব। এ থেকে বিশ্লেষকরা ধারণা করছেন, বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আস্থা ফিরে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2008, 05:37 PM

Updated : 26 Aug 2022, 01:18 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্থিক সমন্বয় ব্যবস্থার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিনে পুঁিজবাজারে ছিল চাঙ্গাভাব। এ থেকে বিশ্লেষকরা ধারণা করছেন, বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আস্থা ফিরে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী সালেহউদ্দিন আহমেদ খান বলেন, "আর্থিক সমন্বয় ব্যবস্থার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বিনিয়োগকারীদের মাঝে আস্থা ফিরে এসেছে।" এইমস বাংলাদেশের প্রধান নির্বাহী ইয়াওয়ের সাইদ বলেন, "এটা একটা ইতিবাচক ঘটনা। নিয়ন্ত্রক সংস্থা এ পদক্ষেপ নেয়ার পর বাজারের এমন প্রতিক্রিয়াই আশা করেছিলাম আমরা।" এদিকে বুধবার ভূমধ্যসাগরের তলদেশে সাবমেরিন কেবল্ ক্ষতিগ্রস্ত হওয়ায় দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে ইন্টারনেট ব্যবস্থায় বিঘ