২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য মেলার সময় ৭ দিন বেড়েছে

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় সাত দিন বাড়ানো হয়েছে। আগামী ৭ ফেব্র"য়ারি পর্যন্ত মেলা চলবে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2008, 12:06 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় সাত দিন বাড়ানো হয়েছে। আগামী ৭ ফেব্র"য়ারি পর্যন্ত মেলা চলবে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, ব্যবসায়ী সংগঠনগুলোসহ মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ ফেব্র"য়ারি বিকাল ৩টায় বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান আনুষ্ঠানিকভাবে এ মেলার সমাপ্তি ঘোষণা করবেন। রাজধানীর শেরে বাংলা নগরে মাসব্যাপী বাণিজ্য মেলা গত ১ জানুয়ারি শুরু হয়। ৩১ জানুয়ারি তা শেষ হওয়ার কথা ছিল। এবার মেলায় ৩৯৫টি স্থানীয় এবং ১৫টি বিদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত রয়েছে। মেলার টিকিটের দাম বড়দের জন্য ১০ টাকা ও ছোটদের ৫ টাকা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএ/এমআই/১৮০৪ ঘ.