২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটটি স্ট্র্যাডল ক্যারিয়ার ভাড়া নিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম বন্দরের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভাড়ার ভিত্তিতে ভারী যন্ত্রপাতি সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। নির্মাণাধীন পোর্ট পার্ক ইয়ার্ডের জন্য আটটি রিকন্ডিশনড স্ট্র্যাডল ক্যারিয়ার ভাড়া নিতে দরপত্র আহবান করা হয়েছে। আগামী জুনে এই ইয়ার্ডের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2008, 01:05 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভাড়ার ভিত্তিতে ভারী যন্ত্রপাতি সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। নির্মাণাধীন পোর্ট পার্ক ইয়ার্ডের জন্য আটটি রিকন্ডিশনড স্ট্র্যাডল ক্যারিয়ার ভাড়া নিতে দরপত্র আহবান করা হয়েছে। আগামী জুনে এই ইয়ার্ডের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। স্ট্র্যাডল ক্যারিয়ার ভাড়ার নেওয়ার পাশাপাশি কন্টেইনার ওঠানো নামানোর জন্য আরও ১৫টি ফর্ক লিফট কেনা হচ্ছে। বন্দরের যান্ত্রিক বিভাগের পরিচালক কমান্ডার এম কে বখতেয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্দর কর্তৃপক্ষ আটটি রিকন্ডিশন্ড স্ট্র্যাডল ক্যারিয়ার সংগ্রহের জন্য দরপত্র আহবান করেছে। এজন্য ইতোমধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তিনি জানান, আগামী ৪ মার্চ পর্যন্ত দরপত্র বিক্রি করা হবে। ৫ মার্চ দরপত্র জমা নেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। ওই দিন সবার উপস্থিতিতে দরপত্র খোলা হবে। দরপত্র বিক্রি ও জমা নেওয়ার আগে ১৮ ফেব্র"য়ারি এ বিষয়ে বৈঠক হবে। বখতেয়ার জানান, যে কোন বাংলাদেশি প্রতিষ্ঠান কিংবা যৌথ বিনিয়োগকারী প্রতিষ্ঠান ভাড়ার ভিত্তিতে এসব স্ট্র্যাডল ক্যারিয়ার সরবরাহ করতে পারবে। চার স্তর উচ্চতায় কন্টেইনার ওঠাতে-নামাতে সক্ষম এসব স্ট্র্যাডল ক্যারিয়ারের সরবরাহ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে সরবরাহকারী কর্তৃপক্ষের। কোন কারণে ক্যারিয়ার বিকল হয়ে হলে কিংবা দীর্ঘ সময় ধরে অচল থাকলে শর্ত সাপেক্ষে এর মাসুল (চার্জ) দিতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে। তিনি জানান, পোর্ট পার্ক ইয়ার্ডের কাজের সুবিধার্থে প্রথম পর্যায়ে ৮টি রিকন্ডিশন্ড ক্যারিয়ার ভাড়া নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পরে আরও ১২টি স্ট্র্যাডল ক্যারিয়ার কেনা হবে। তবে ক্রয় প্রক্রিয়ায় অনেক সময় লাগতে পারে। পরিচালক বখতেয়ার জানান, স্ট্র্যাডল ক্যারিয়ার ছাড়াও কন্টেইনার ওঠানো নামানোর জন্য আরও ১৫ টি ফর্ক লিফট কেনা হচ্ছে। ইতোমধ্যে ছয়টি ফর্ক লিফট কেনার সব প্রক্রিয়া শেষ হয়েছে। ইটালিয়ান প্রতিষ্ঠান প্রজেক্ট প্রমোটর ফেব্র"য়ারি মাসেই এগুলো পাঠাবে। বাকী নয়টি ফর্ক লিফট কেনার জন্য বিভিন্ন কারিগরী দিক মূল্যায়ন করা হচ্ছে। এতে দুটি বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। যাচাই-বাছাই শেষ হলে শিগগিরই ক্রয় আদেশ দেওয়া হবে বলে তিনি জানান। বন্দরের সংশ্লিষ্ট সূত্র জানায়, যন্ত্রপাতি সংকটের কারণে বন্দরের দৈনন্দিন কার্যক্রম বিঘি