২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওরিয়েন্টাল ব্যাংক বিক্রি: দুটি দরপত্রই গ্রহণ করেছে মূল্যায়ন কমিটি

ওরিয়েন্টাল ব্যাংক কিনতে জমা পড়া দুটি দরপত্রই গ্রহণ করেছে মূল্যায়ন কমিটি। স্থানীয় মালিকানাধীন ডমেস্টিক ইনভেস্টটরস কনসোর্টিয়াম ও সুইজারল্যান্ডের নিবন্ধিত মালয়েশিয়াভিত্তিক কোম্পানি আইসিবি গ্লোবাল ফাইন্যান্স গ্র"পের আর্থিক ও কারিগরি দিক পর্যালোচনা করে বৃহস্পতিবার দুটি প্রতিষ্ঠানের দরপত্রই গ্রহণ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2008, 05:03 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওরিয়েন্টাল ব্যাংক কিনতে জমা পড়া দুটি দরপত্রই গ্রহণ করেছে মূল্যায়ন কমিটি। স্থানীয় মালিকানাধীন ডমেস্টিক ইনভেস্টটরস কনসোর্টিয়াম ও সুইজারল্যান্ডের নিবন্ধিত মালয়েশিয়াভিত্তিক কোম্পানি আইসিবি গ্লোবাল ফাইন্যান্স গ্র"পের আর্থিক ও কারিগরি দিক পর্যালোচনা করে বৃহস্পতিবার দুটি প্রতিষ্ঠানের দরপত্রই গ্রহণ করা হয়। এদের মধ্যে সর্বোচ্চ দরদাতাকে আগামী ৪ ফেব্র"য়ারি ব্যাংকটি বুঝে নেয়ার জন্য আনুষ্ঠানিক চিঠি দেওয়া হবে। সর্বোচ্চ দরদাতার সঙ্গে বিক্রি সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হবে ২৮ ফেব্র"য়ারি। নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল এক কর্মকর্তা সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। এর আগে ছয়টি প্রতিষ্ঠান ওরিয়েন্টাল ব্যাংক কিনতে আগ্রহ প্রকাশ করে। দরপত্রে অংশ না নেওয়া বাকি চার প্রতিষ্ঠান হল- ব্র্যাক ব্যাংক লিমিটেড ও সামিট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মার্কেন্টাইল করপোরেশন লিমিটেড এবং বিদেশি দুটি প্রতিষ্ঠান যুক্তরাজ্যভিত্তিক ইস্ট ইনভেস্টমেন্ট প্রাইভেট ইকুইটি ও শ্রীলংকার হ্যাটন ন্যাশনাল ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা জানান, দরপত্রে নির্বাচিত প্রতিষ্ঠানের কাছে ২৮ ফেব্র"য়ারি মধ্যে ওরিয়েন্টাল ব্যাংকের প্রায় ৬০ শতাংশ শেয়ার বিক্রি করা হবে। নানা ধরনের আর্থিক অনিয়মের কারণে ২০০৬ সালের ১৯ জুন বাংলাদেশ ব্যাংক আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য ওরিয়েন্টাল ব্যাংক অধিগ্রহণ করে। একইসঙ্গে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চালানোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তাকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ২০০৬ সালের ৬ আগস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে অপসারণ ও পরিচালনা পর্ষদের কার্যক্রম স্থগিত করা হয়। গত ১৬ ডিসেম্বর ব্যাংকটি পুনর্গঠনের লক্ষ্যে নতুন ব্যবস্থানায় পরিচালনার মাধ্যমে পরিচালনার জন্য এর প্রায় ৬০ শতাংশ শেয়ার বিক্রির জন্য দরপত্র আহ্বান করে বাংলাদেশ ব্যাংক। এ পরিমাণ শেয়ারের দাম ধরা হয় ৩৫০ কোটি টাকা। ব্যাংকটির শেয়ার বিক্রি ও দরপত্র পর্যালোচনার জন্য বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মুরশিদ কুলি খানকে প্রধান করে মূল্যায়ন কমিটি গঠন করা হয়। ওরিয়েন্টাল ব্যাংক ১৯৮৭ সালের ২০ মে আল বারাকা ব্যাংক বাংলাদেশ লিমিটেড নামে কার্যক্রম শুরু করে। পরে নাম পরিবর্তন করে ওরিয়েন্টাল ব্যাংক লিমিটেড করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/২২৫৭ ঘ.