২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্পোরেট ট্যাক্স পরিশোধের নতুন বিধান হচ্ছে পিএসসিতে

তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের ক্ষেত্রে দরপত্রে নির্বাচিত প্রতিষ্ঠানকেই কর্পোরেট ট্যাক্স পরিশোধের বিধান তৈরি হচ্ছে। আগে দরদাতা প্রতিষ্ঠানের পক্ষে পেট্রোবাংলা এ কর পরিশোধ করত। তেল-গ্যাস অনুসন্ধান সংক্রান্ত উৎপাদন বণ্টন চুক্তির (পিএসসি) শর্তাবলির খসড়া পরীক্ষা-নিরীক্ষা কমিটির প্রতিবেদনে এ বিষয়ে সুপারিশ করা হয়েছে। সোমবার প্রতিবেদনটি জ্বালানি বিভাগে জমা দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2008, 02:08 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

মারুফ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্বালানি প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের ক্ষেত্রে দরপত্রে নির্বাচিত প্রতিষ্ঠানকেই কর্পোরেট ট্যাক্স পরিশোধের বিধান তৈরি হচ্ছে। আগে দরদাতা প্রতিষ্ঠানের পক্ষে পেট্রোবাংলা এ কর পরিশোধ করত। তেল-গ্যাস অনুসন্ধান সংক্রান্ত উৎপাদন বণ্টন চুক্তির (পিএসসি) শর্তাবলির খসড়া পরীক্ষা-নিরীক্ষা কমিটির প্রতিবেদনে এ বিষয়ে সুপারিশ করা হয়েছে। সোমবার প্রতিবেদনটি জ্বালানি বিভাগে জমা দেওয়া হয়। কমিটির প্রধান জ্বালানি বিভাগের সচিব মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিেেফার ডটকমকে বলেন, "আমরা যথা সময়ে প্রতিবেদন জমা দিয়েছি। মঙ্গলবার নাগাদ মন্ত্রিপরিষদ বিভাগে তা পাঠানো হবে। এরপর শিগগিরই উপদেষ্টা পরিষদের বৈঠকে সেটি উপস্থাপন করা হবে।" কমিটি চারটি বৈঠক করে প্রস্তাবিত পিএসসির বিস্তারিত মূল্যায়ন করে। সোমবার সর্বশেষ বৈঠকে প্রতিবেদন চূড়ান্ত করা হয়। নাম না প্রকাশ করার শর্তে কমিটির এক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিবেদনে কোনো মৌলিক পরিবর্তনের সুপারিশ করা হয়নি। কমিটি কিছু কিছু বিষয়ে তাদের মতামত রেখেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, আগে তেল গ্যাস অনুসন্ধানের জন্য মনোনীত প্রতিষ্ঠানের পক্ষে পেট্রোবাংলা কর পরিশোধ করতো। এখন মনোনীত প্রতিষ্ঠানকেই কর পরিশোধ করতে হবে।" পেট্রোবাংলার মডেল পিএসসির শর্তাবলির খসড়া আরও পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দিয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গত ৭ জানুয়ারি জ্বালানি সচিবকে প্রধান করে একটি কমিটি করে দেয়। কমিটিতে অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড ও নৌ বাহিনীর প্রতিনিধিরা সদস্য ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক পেট্রোবাংলার এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মডেল পিএসসিতে বেশকিছু কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। আগে পেট্রোবাংলা বিদেশি কোম্পানির কর্পোরেট ট্যাক্স পরিশোধ করতো। এখন দেশের কর আইন অনুসারে মনোনীত প্রতিষ্ঠানকে কর পরিশোধ করতে হবে।" ওই কর্মকর্তা জানান, পিএসসিতে আন্তর্জাতিক তেল কোম্পানি (আইওসি) যাতে ইচ্ছেমতো অন্য কোম্পানির কাছে তাদের কার্যক্রম ছেড়ে দিতে না পারে সে জন্য বেশ কিছু শর্ত রাখা হয়েছে। নতুন শর্তের অধীনে এ ধরনের পদক্ষেপের বিষয়টি আগে পেট্রোবাংলাকে জানাতে হবে এবং অনুমোদন নিতে হবে। কার্যক্রম ছেড়ে দিলে পেট্রোবাংলাকে অর্জিত শুল্ক প্রদান করতে হবে। পেট্রোবাংলার ওই কর্মকর্তা বলেন, "পেট্রোবাংলার অনুুমোদন ছাড়া কোনো কাজ না করার বিধান করা যাবে না বলে মডেল পিএসিতে বলা হয়েছে। এজন্য পেট্রোবাংলা থেকে বাজেট অনুমোদন করিয়ে নিতে হবে। তা না হলে ওই ব্যয় 'কস্ট রিকভারি' তে আসবে না।" সুপারিশে পরিত্যাজ্য স্থাপনা অপসারণের জন্য একটি তহবিল তৈরির প্রস্তাব রাখা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আয় থেকে অর্থ সংগ্রহ করে তহবিল তৈরি করা হবে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজ উদ্যোগে পরিত্যাজ্য স্থাপনা অপরসারণ করলে তহবিল থেকে তার জমা অর্থ ফেরত দেওয়া হবে। ১৯৯৩-৯৪ সালে দেশের স্থলভাগ ও সমুদ্র এলাকার ২৩টি ব্ল