ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা তিনদিন ছুটির পর সপ্তাহের প্রথম লেনদেনের দিনেই দরপতনের মুখে পড়েছে ঢাকার পুঁজিবাজার। সোমবার খুচরো বিনিয়োগকারীদের একটি বড় অংশ ছুটেছেন রাষ্ট্রায়ত্ত দুই তেল কোম্পানি মেঘনা ও যমুনার পেছনে। বিনিয়োগকারীদের পোর্টফোলিও পরিবর্তনের প্রবণতা অব্যহত থাকায় ব্যাংক খাতের শেয়ারে মন্দা চলছেই।
এইমস বাংলাদেশের প্রধান নির্বাহী ইওয়ায়ের সাঈদ বলেন, "বিনিয়োগকারীরা তাদের পোর্টফোলিওতে পরিবর্তন আনছেন। এ কারণে ব্যাংকের বদলে অন্য খাতের শেয়ার বেশি লেনদেন হচ্ছে। তাছাড়া কেন্দ্রীয় ব্যাংক স
bdnews24