২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনীতি স্থবির হয়ে গেছে- এ অভিযোগ প্রত্যাখ্যান করলেন অর্থ উপদেষ্টা

বর্তমান সরকারের আমলে দেশের অর্থনীতি স্থবির হয়ে গেছে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। তবে রোববার সাংবাদিকদের সামনে তিনি স্বীকার করেছেন যে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার সাফল্য পায়নি। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন ''বর্তমান সরকারের এক বছররে দেশের অর্থনৈতিক পরিস্থিতির কোনো অগ্রগতি হয়নি বা অর্থনীতি স্থবির ছিল-এমন বক্তব্যের সঙ্গে আমি দ্বিমত পোষণ করি।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2008, 04:44 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্তমান সরকারের আমলে দেশের অর্থনীতি স্থবির হয়ে গেছে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। তবে রোববার সাংবাদিকদের সামনে তিনি স্বীকার করেছেন যে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার সাফল্য পায়নি। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন ''বর্তমান সরকারের এক বছররে দেশের অর্থনৈতিক পরিস্থিতির কোনো অগ্রগতি হয়নি বা অর্থনীতি স্থবির ছিল-এমন বক্তব্যের সঙ্গে আমি দ্বিমত পোষণ করি।'' একই সঙ্গে তিনি বলেন, "এই এক বছরে মূল্যস্ফীতি বাড়লেও অর্থনীতির প্রধান সূচকগুলো যথেষ্ট ভাল ছিল।" সরকারি তথ্য অনুযায়ী, ২০০৭ এর নভেম্বরে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার ১১ দশমিক ২১ শতাংশে পৌঁছায়। ২০০৬ সালের ডিসেম্বরে এই হার ছিল ৬ দশমিক ১৩ শতাংশ। এই হিসেবে গত এক বছরে দেশে মূল্যস্ফীতি বেড়েছে ৫ শতাংশের বেশি। অর্থ উপদেষ্টা গত এক বছরের অর্থনৈতিক অগ্রগতির বিবরণ দিতে গিয়ে বলেন, "এ সময় মধ্যবর্তী মেয়াদী ঋণ ও কৃষিখাতে ঋণ প্রবাহ বেড়েছে। গত চারমাসে শিল্পপণ্যের কাঁচামাল আমদানি বেড়েছে। মূলধনী যন্ত্রপাতির আমদানি কিছুটা কমেছে, তবে উদ্যোক্তাদের মধ্যে স্থানীয় যন্ত্রপাতি ব্যবহারের প্রবণতা আগের চেয়ে বেড়েছে। গতবছর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিনমাসে রপ্তানি আয় কিছুটা কম হলেও অক্টোবরের পর তা অনেকটা বেড়েছে।" মির্জ্জা আজিজুল বলেন, "অর্থনীতি স্থবির হলে এসব সূচক বাড়ত না। কাজেই অর্থনীতিতে স্থবিরতা দেখা দিয়েছে, এমন ঢালাও মন্তব্যের সঙ্গে আমি একমত নই।" চলতি অর্থবছর অর্থনৈতিক প্রবৃদ্ধি সাড়ে ৫ শতাংশের বেশি হবে না